অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের জন্যএমনিতেই ফর্ম খারাপ, এরই মাঝে এক ম্যাচে পড়লেন ইনজুরিতে। যে সে ইনজুরি নয়, নাক, গাল, কপালে গুরুতর আঘাত পেয়ে মুখমণ্ডল প্লাস্টার করে থাকতে হলো দীর্ঘদিন। মাঠে ফিরেও ফর্ম থাকার কারণে আবার দলে জায়গা হারালেন, দলের অবস্থাও খারাপ। হতাশায় ফুটবলটাই ছেড়ে দিতে চাইলেন, কানাডায় গিয়ে কিছু একটা করে-টরে খাবেন এই ভেবে প্রস্তুত করে ফেললেন অভিবাসনের কাগজপত্রও। সেই রাতে বাড়ি ফিরে মায়ের কাছ থেকে পেলেন বেশ কিছু উপদেশ। দলের ম্যানেজারকে ফোন করতে বললেন মা। ম্যানেজার জানালেন, পরের ম্যাচে তাঁকে দলে রাখা হয়েছে। সেই ম্যাচেই করলেন হ্যাটট্রিক, বদলে গেল জীবন। খেলোয়াড় হিসেবে খুব একটা সফল না হলেও হলেন ইতিহাসের সফলতম কোচদের একজন। ভাবছেন এটা কোনো সিনেমার গল্প? ভুল, এটি সত্যি ঘটনা। গ্লাসগোতে ছাত্রদের এক আলোচনা সভায় নিজের জীবনের অজানা অধ্যায় জানিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এএফপি।মরিনহোর জরিমানাঘটনাটা গত ১৩ ডিসেম্বরের। আটলান্টার সঙ্গে ড্র করে মেজাজটা এমনিতেই বিগড়ে ছিল ইন্টার মিলান কোচ হোসে মরিনহোর। ম্যাচ শেষে হঠাত্ খেয়াল করলেন ফুটবলারদের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েছেন করিয়েরে দেল্লো স্পোর্ত-এর সাংবাদিক আন্দ্রেয়া রামাজ্জোতি। আর যাবে কোথায়, রামাজ্জোতির হাত ধরে টেনে বললেন, ‘গেট লস্ট ইউ সান অফ এ বিচ।’ গালিটা হজম করতে পারেননি রামাজ্জোতি, নালিশ জানিয়েছিলেন ইতালির ফুটবল ফেডারেশনের কাছে। ফেডারেশন শাস্তিটা জানাল গত পরশু, ১৩ হাজার ইউরো জরিমানা গুনতে হবে মরিনহোকে। শুধু এটাই নয়, এই পর্তুগিজকে সামলাতে না পারায় ক্লাব ইন্টারকে গুনতে হবে ২০ হাজার ইউরো। বিতর্ক শব্দটির সঙ্গে হোসে মরিনহোর খুব সখ্য। নানা সময় নানা কাণ্ড-কীর্তি কিংবা উল্টোপাল্টা মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন অনেকবারই। এএফপি।