অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লারার বাড়িতে চুরিটিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলেন। যখন ঘুম ভাঙল, দেখলেন বাড়ি থেকে অনেক কিছুই গায়েব। বুধবার ব্রায়ান লারার উপস্থিতিতেই তাঁর প্রাসাদোপম ‘লেডি চ্যান্সেলর ম্যানসন’ থেকে চুরি হয়ে গেল নগদ ২ লাখ ডলার, বেশ কিছু স্বর্ণালংকার এবং অমূল্য কিছু ব্যক্তিগত স্মারক। অস্ট্রেলিয়া সরকারের দেওয়া ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ স্মারকটিও চুরি হয়েছে বলে খবর। লারার বাড়িতে যাতায়াত আছে এমন কেউ চুরি করেছে বলেই ধারণা। কাজের লোকদের জোগসাজশ থাকাও অসম্ভব কিছু নয়। পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে ছয় সন্দেহভাজনকে। ওয়েবসাইট।আসল কারণ!কারণ কি তাহলে এই! অনেক আশা নিয়ে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকাকে দলে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। রোনালদো এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারলেও ধারেকাছেও যেতে পারেননি কাকা। এসি মিলানে যেভাবে আলো ছড়িয়েছেন, তার ছিটেফোঁটাও এখনো পারেননি মাদ্রিদে। নাছোড়বান্দা কুঁচকির ইনজুরিটাই নাকি এর মূল কারণ। এমনও শোনা যাচ্ছে, ইনজুরিটা যে কাকাকে খুব ভোগাবে সেটা আগে থেকে বুঝতে পেরেই নাকি তাঁকে রিয়ালের কাছে বেচে দিয়েছে মিলান! মিলানের ভাইস প্রেসিডেন্ট অবশ্য এটিকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু সন্দেহের অবকাশ আছে বৈকি। ওয়েবসাইট।