অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদা ছোড়াছুড়িপিসিবির বিরুদ্ধে জাভেদ মিয়াঁদাদের অভিযোগের শেষ নেই। তিনি কাজ করতে মুখিয়ে আছেন, কিন্তু পিসিবি নাকি তাঁকে কাজে লাগায় না। সাবেক পাকিস্তান অধিনায়কের ক্ষোভটা বেশি বোর্ড প্রধান ইজাজ বাটের ওপর, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে নাকি বাটের কোনো চিন্তাই নেই। জাতীয় ক্রিকেট একাডেমিতে এক অনুষ্ঠানে পরশু মিয়াঁদাদের অভিযোগের জবাবে বাট বলেছেন, ‘যে লোক সাত দিনের কাজের জন্য ৮১ লাখ রুপি নেয়, তাকে কাজে লাগাব কীভাবে!’ চুপ করে বসে থাকেননি মিয়াঁদাদও, দিয়েছেন পাল্টা জবাব, ‘ওরা শুধু আমার বেতন নিয়েও প্রশ্ন তোলে, কিন্তু নিজেরা যে ফাইভ স্টার হোটেলে থাকে, বিজনেস ক্লাসে ভ্রমণ করে, বড় অঙ্কের দৈনিক ভাতা নেয়, এসব নিয়ে কিছু বলে না।’ দুই পক্ষের কাদা ছোড়াছুড়িতে একটা জিনিস অন্তত পরিষ্কার, কেউই ধোয়া তুলসীপাতা নন।’ ওয়েবসাইট।এখন সুখের দিন‘অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল’—টাইগার উডস উপাখ্যানের শেষটা মনে হয় মিলনাত্মক চলচ্চিত্র বা গল্পের মতো মধুরই হতে যাচ্ছে। স্ত্রী এলিন নরডেগ্রেন, মেয়ে স্যাম ও ছেলে চার্লির সঙ্গে উডস আবার একই ছাদের নিচে থাকা শুরু করেছেন বলে খবর বেরিয়েছে মিসিসিপির স্থানীয় পত্রিকায়। মিসিসিপির হাটিসবার্গেই একটি পুনর্বাসনকেন্দ্রে চিকিত্সা নিচ্ছিলেন উডস। স্বয়ং নরডেগ্রেন গিয়ে নাকি নিয়ে এসেছেন উডসকে। অথচ কদিন আগেও উডসকে ছেড়ে দিচ্ছেন, সুইডেনে বাড়ি কিনেছেন, বিচ্ছেদের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন—কতকিছুই না ছড়িয়ে গিয়েছিল। মসলাদার গল্পের উপকরণ ফুরিয়ে গেল—গসিপ ম্যাগাজিন আর ট্যাবলয়েডগুলো নিশ্চয়ই হতাশ!সুপরামর্শ‘বলের দিকে চোখ রাখো’—নিঃসন্দেহে ক্রিকেট কোচদের সবচেয়ে বেশিবার বলা বাক্যগুলোর একটি। ফিল্ডারদের বলা হয়, বলা হয় ব্যাটসম্যানদেরও। এবার একই কথা শোনা গেল জাস্টিন ভনের মুখে। না, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নির্বাহীর চাকরি ছেড়ে কোচ হয়ে যাননি সাবেক অলরাউন্ডার। বলেননি ক্রিকেটারদের উদ্দেশেও। তাঁর এই পরামর্শ দর্শকদের জন্য। ইদানীং ব্যাটসম্যানরা যে হারে বল গ্যালারিতে পাঠাচ্ছেন, বিশেষ করে টি-টোয়েন্টিতে, তাতে যেকোনো সময়ই দর্শকের গায়ে বা মাথায় বল লেগে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই দর্শকদের জন্য তাঁর এই সুপরামর্শ। ওয়েবসাইট।