অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোলার জন্যক্রীড়া প্রতিবেদক: একপাশে চলছে পুরস্কার বিতরণী। অন্য পাশে ভারতের খেলোয়াড়দের খুনসুটি। বিকেএসপির মাঠের বিজয়মঞ্চের মাইকে একে একে ঘোষণা করা হচ্ছে বিজয়ীদের নাম। সোনার পদক দেওয়ার জন্য সঞ্চালক ভারতের তীরন্দাজ দোলা ব্যানার্জির নাম ঘোষণা করতেই আশপাশে খোঁজ পড়ে গেল। কোথাও পাওয়া যাচ্ছে না দোলাকে! অবশেষে আন্তর্জাতিক হোস্টেলের দিক থেকে দৌড়াতে দৌড়াতে এলেন ভারতের এই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। সবাই তাঁর জন্য অপেক্ষা করছে দেখে কোচ তো একটু বকেই দিলেন। দেরি করার কারণটা অবশ্য খুলে বলেছেন দোলা, ‘জুতো পাল্টে আসতে গিয়েছিলাম। তাই একটু দেরি।’টেরির নতুনমাঠের বাইরের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না জন টেরির। অ্যাশলি কোলের সাবেক প্রেমিকার সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগে হারিয়েছেন ইংল্যান্ডের অধিনায়কত্ব। সুখী দাম্পত্য জীবনেও চলছে টানাপোড়েন। এর মধ্যেই আবার নতুন অভিযোগ। অরলেইথ ম্যাকঅ্যালিস্টার নামের আরেক রমণীর সঙ্গেও নাকি অভিসারে জড়িয়েছিলেন চেলসি অধিনায়ক! কোলের সাবেক প্রেমিকা ভেনেসার সঙ্গে একই জায়গায় কাজ করতেন অরলেইথ। সেই সূত্রেই গড়ে ওঠে সম্পর্ক। স্ত্রী টনি তখন সন্তানসম্ভবা, সুযোগসন্ধানী টেরি কাজে লাগিয়েছেন এই সময়টাই। অরলেইথের সঙ্গে কাটিয়েছেন অন্তরঙ্গ কিছু সময়। টেরি নাকি আরও ‘বেশি কিছু’ চাইছিলেন, কিন্তু রাজি হননি অরলেইথ। এই অভিযোগের পর মানসিকভাবে ভেঙে পড়া স্ত্রীকে আবেগময় এক ফোন করে অভিযোগ অস্বীকার করেছেন টেরি। তাতে কাজ হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট।আবারও উডসস্ত্রী-সন্তান নিয়ে আবার এক ছাদের নিচে থাকতে শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে মাত্রই দিন দুয়েক হলো। এরই মধ্যে টাইগার উডসকে রীতিমতো খেলায় নামিয়ে দিয়েছে আমেরিকার মিডিয়া। অ্যারাইজোনায় আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া একসেঞ্চার ম্যাচ প্লে-চ্যাম্পিয়নশিপে উডস অংশ নিচ্ছেন বলে খবর চাউর করে দিয়েছে তারা। তিনবার এই টুর্নামেন্ট জিতেছেন উডস, গলফের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি হিসেবেই ধরা হয়ে থাকে ৯.৫৪ মিলিয়ন ডলারের টুর্নামেন্টটিকে। কিন্তু কাল এই খবর উড়িয়ে দিয়েছেন উডসের ক্যাডি স্টিভ উইলিয়ামস। জানিয়ে দিয়েছেন, আপাতত গলফ কোর্সের ধারেকাছে আসার সম্ভাবনা নেই উডসের। ওয়েবসাইট।