অন্যকলাম
বেকহামের স্বপ্নতিন বেকহাম-তনয়, এরই মধ্যে নিজেদের ফুটবল প্রতিভার পরিচয় দিয়েছে। পিতার পদাঙ্ক অনুসরণ করে এরাও নিশ্চয় পেশাদার ফুটবলারই হবে। তো কোন ক্লাবের হয়ে খেলবে তিন হবু ‘তারকা’? ম্যানচেস্টার ইউনাইটেডে, রিয়াল মাদ্রিদ, নাকি এসি মিলানে? ‘অবশ্যই ইউনাইটেডে’—ডেভিড বেকহামের এককথার জবাব। শৈশবে তিনি নিজে লাল জার্সি পরে খেলার স্বপ্ন দেখেছেন। বাবা ছিলেন রান্নাঘরের মিস্ত্রি আর মা স্যালুনের কর্মী। তার পরও ম্যানইউয়ের হয়ে খেলার বড় স্বপ্ন দেখেছেন। ব্রুকলিন-রোমিও-ক্রুজরা পারবে না কেন? যদি ফুটবলারই হতে হয়, ম্যানইউয়ের বিকল্প নেই দশ বছর এই ক্লাবের হয়ে খেলে যাওয়া বেকহামের কাছে। ‘আমি আর ইউনাইটেডের খেলোয়াড় নই—এই বাস্তবতা মেনে নেওয়া আমার কাছে ছিল সবচেয়ে কঠিন। আমি চাই আমার ছেলেরাও একদিন ওখানে খেলবে’—বলেছেন বেকহাম। ওয়েবসাইট।ভারতীয় লিভারপুলক্রিকেট উন্মাদনার, উপাস্যের দেশ হতে পারে; ভারতে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগও দারুণ জনপ্রিয়। টিভি দর্শকের সংখ্যায় ইংল্যান্ডের ফুটবল লিগ যে সবার চেয়ে এগিয়ে, এর পেছনে ভারতের বিশাল জনসংখ্যাও একটা বড় কারণ। ভারতীয় ধনকুবেরদেরও তাই টানছে ইংল্যান্ডের ফুটবল। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টাইমস-এর খবর, রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি আর সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রয় নাকি লিভারপুলের মালিকানার বড় অংশটা কিনতে আগ্রহী! মাঠের খেলায় তো বটেই, মাঠের বাইরে দেনায় যুঝতে থাকা ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাবটির ৫১ শতাংশ মালিকানার জন্য আম্বানি-রয় দুজনই ২৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি। ওয়েবসাইট।ভুলো মনবাট-মিয়াঁদাদ ‘সম্মুখ সমর’ চলছেই। এবার ‘বড়েমিয়া’র অভিযোগ গুরুতর। তাঁর দাবি, ১০ থেকে ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানে এসে ৫টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ তারকা একাদশের। এই ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছিল ক্রিকেট বিশ্বে একটা বার্তা ছড়িয়ে দিতে, যেন একঘরে হয়ে থাকা পাকিস্তানে আবার সবাই খেলতে উত্সাহী হয়। সেই আয়োজন পণ্ড হয়ে গেছে বাটের কারণে। মিয়াঁদাদের দাবি, বাট নাকি ভুলেই গিয়েছিলেন এই উদ্যোগের কথা! ‘ইজাজ আমাকে পাল্টা প্রশ্ন করে বসলেন, “কোন ট্যুর? আমার তো কিছু মনে পড়ছে না।” তাঁর কথা শুনে আমি তো থ। কারণ সম্ভাব্য দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল সিরিজের’—বলেছেন মিয়াঁদাদ। ওয়েবসাইট।