অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজ্জার দুই দিনগাজ্জা মানে মদ, গাজ্জা মানে কোকেন। এখন থেকে বলতে পারেন, গাজ্জা মানে শ্রীঘরও। মদ আর কোকেনের সঙ্গে সখ্য আগেই হয়েছে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার পল গ্যাসকোয়েনের। এবার সখ্য গড়ে উঠছে থানা-পুলিশের সঙ্গেও! পর পর দুই দিন থানায় যেতে হয়েছে তাঁকে। গত সপ্তাহের শেষ দিন গাজ্জাকে পুলিশের কাছে হাজিরা দিতে হয়েছে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগ খণ্ডাতে। আর গত রোববার থানায় যেতে হয়েছে মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি করার কারণে। তবে দুই দিনই সাময়িক জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে। হয়তো শিগগিরই খবর পাবেন—আবার থানায় গাজ্জা! এএফপি।পূর্বপরিচয়রিও ফার্ডিনান্ড—নামটি শুনে প্রথমে কী জেগে ওঠে আপনার মনে? কঠিন মুখ এক ডিফেন্ডারের চেহারাই তো। যে কি না শিল্পকে নষ্ট করতেই পারে, শিল্প গড়তে জানে না! অথচ গোলের শিল্প নষ্টের কাজে মানে, ডিফেন্ডার হওয়ার আগে কিন্তু তিনি শিল্পকলারই লোক ছিলেন। ব্যালে ড্যান্সার ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ডিফেন্ডার। পেকহামে জন্ম নেওয়া ফার্ডিনান্ড রীতিমতো পড়াশোনা জানা ব্যালে ড্যান্সার। স্কাই নিউজ-এর খবর, সপ্তাহে চার দিন করে চার বছর নাচের ক্লাস করেছেন তিনি। ফার্ডিনান্ডের এই অজানা দিকটি উন্মোচন করেছেন ইংল্যান্ডের ফুটবল-কর্তারাই। জাতীয় দলের ছবির গ্যালারিতে ফার্ডিনান্ডের ব্যালে নাচের দৃশ্যসংবলিত একটি ছবি রেখেছেন তাঁরা। ওয়েবসাইট।