অন্যকলাম
লারার উদ্ধারব্রায়ান লারার সম্পত্তি বলে কথা। এত সহজে কি হজম করতে পারে চোরের দল? এরই মধ্যে এই দুঃসাহসিক চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে পাকড়াও করেছে পুলিশ। খোয়া যাওয়া কিছু সামগ্রী উদ্ধারও করেছে তারা। এর মধ্যে আছে একটা ল্যাপটপ, স্বাক্ষরযুক্ত একটা ব্যাট, একজোড়া ব্যাটিং প্যাড। যদিও চুরি যাওয়া জিনিসপত্রের তুলনায় নেহাতই সামান্য। গত সপ্তাহে গভীর রাতে লারার বাড়িতে ঢুকে চোরেরা সোনাদানা, স্বর্ণালংকার তো বটেই নিয়ে গিয়েছিল বহু অমূল্য স্মারকও। সব মিলে চুরির আনুমানিক পরিমাণ ১০ লাখ ডলারের বলে লারা অভিযোগ করেন। কিছু জিনিস যখন উদ্ধার করা গেছে, বাকিগুলোও পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছে পুলিশ। লারার সম্পদ হজম করে সাধ্য কার! ওয়েবসাইট।বৃদ্ধাশ্রমযুক্তরাষ্ট্র দেখি ফুটবলারদের বৃদ্ধাশ্রম হয়ে উঠছে! শেষ বয়সে রাগবি-বেসবলের দেশে গিয়ে ফুটবল খেলেছেন পেলে, লোথার ম্যাথাউস, ক্লিনসমানের মতো তারকারা। ডেভিড বেকহামের গল্পটা অবশ্য একটু অন্যরকম। এবার বেকহামের সাবেক রিয়াল-সতীর্থ রাউল গঞ্জালেসও পাড়ি জমানোর পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। রিয়ালের ঘরের ছেলে রাউল কিছুদিন ধরে দলে ব্রাত্য হয়ে পড়েছেন। নিয়মিত একাদশে জায়গাই হচ্ছে না ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার। বয়সের কাছেই আসলে হার মানছেন। পেশাদার ক্যারিয়ারে রিয়াল ছাড়া আর কোনো ক্লাবেই খেলেননি। শেষ বয়সে এসে ক্লাব পাল্টাতে বোধ হয় বাধ্য হচ্ছেন। ৩২ বছর বয়সীর সঙ্গে যোগাযোগ করেছে নিউইয়র্ক রেড বুলস। রাউলও জানিয়ে দিয়েছেন আগ্রহের কথা। এএফপি। আরেক বেকারউইম্বলডনের ইতিহাসে সর্বকনিষ্ঠ শিরোপাজয়ী তিনি। শুরুটা যেমন চমক দিয়ে হয়েছিল, শেষ পর্যন্ত অবশ্য ছয়ের বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা ঝোলায় পুরতে পারেননি। তাই বলে বরিস বেকারের জীবনটা কিন্তু একদমই বেকার নয়। বরং ব্যক্তিজীবনটাও তাঁর বর্ণাঢ্য। গত বছর জীবনে আরও একবার পাণিগ্রহণও করেন। শারলেলি নামের সেই মডেল-কন্যার সঙ্গে বিয়ের এক বছর পূর্তি না হতেই চতুর্থবারের মতো বাবা হলেন এই সাবেক জার্মান টেনিস তারকা। মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে জন্ম নিয়েছে আমাদিউস বেনেডিক্ট এডলি লুইস বেকার—লম্বা নামের ছোট্ট এই শিশু। ‘আমার স্ত্রী শারলেলি আমার জীবনের শ্রেষ্ঠতম উপহারটি দিয়েছে’—বাবা হওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন ৪২ বছর বয়সী বেকার। ওয়েবসাইট।