অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা পালাচ্ছেঅভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়—শেক্সপিয়ারের বিখ্যাত এই উক্তি অ্যান্ড্রু সাইমন্ডস কি পড়েছেন কখনো? না পড়ে থাকলে কী, একেবারে বাস্তব অভিজ্ঞতাই যে হয়ে যাচ্ছে তাঁর। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের যখন সুদিন, তখন তাঁর সঙ্গে জুটেছিলেন কেটি জনসন। দুজনের ভালোবাসাও ছিল খুব। কিন্তু এখন আর সেই সুদিন নেই সাইমন্ডসের! মদ আর উচ্ছৃঙ্খল আচরণের জন্য অস্ট্রেলিয়া দলে ‘সাইমো’ নিষিদ্ধ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে কেটি তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন। পুনর্মিলন হয়েছিল বটে, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি থেকে বাদ পড়লে জুলাইতে আবারও কেটি তাঁকে ছেড়ে যান। এখন পাকাপাকিভাবে সিডনি চলে যাওয়ারই সিদ্ধান্ত কেটির। বুঝতে পেরেছেন, নতুন কারও জীবনেই তাঁর জড়ানো উচিত! ওয়েবসাইট। ভিখারি করেছেকাঁড়ি কাঁড়ি টাকার হাতছানিতে জাতীয় দলের হয়ে খেলার মায়া ভুলে পাড়ি দিয়েছিলেন আইসিএলে। মোহ কেটে যাওয়ার পর শাব্বির আহমেদের উপলব্ধি, ভারতের এই বেসরকারি ক্রিকেট টুর্নামেন্ট আসলে তাঁকে করেছে নিঃস্ব! ‘প্রথম মৌসুমটা ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় মৌসুম থেকেই টের পেতে শুরু করলাম, একটা কিছু ঝামেলা হচ্ছে, যখন আমাদের পাওনা আটকে যেতে শুরু করল। তার পরও খেলে গেছি এই আশায়, একদিন না একদিন টাকা তো পাবই। কিন্তু সেই টাকার দেখা আর কখনোই পেলাম না’—বলেছেন পাকিস্তানের পেসার। ওয়েবসাইট।