অন্যকলাম
সাবধান, ছক্কা!বিপদ তো আর বলে-কয়ে আসে না। আর তাই নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী জাস্টিন ভনের সতর্কবার্তা সত্ত্বেও আহত হয়েছেন গ্যালারির এক নারী দর্শক। ভন কিছুদিন আগে বলেছিলেন, যেভাবে বল উড়ে গিয়ে গ্যালারিতে পড়ছে তাতে দর্শকদের সাবধানে থাকাই ভালো। কী আশ্চর্য, তাঁর এই কথার কদিনের মধ্যেই ফলে গেল। বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে ব্রেন্ডন ম্যাককালাম এক শটে ছয় রান এনে দেওয়ার পাশাপাশি আহত করেছেন ওই দর্শককেও। দ্রুত চিকিত্সক ছুটে গিয়েছিলেন। তার পরও ওই মহিলাকে ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। এনজেডসি তাই ঠিক করেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আগামী সিরিজগুলোতে সতর্কবার্তা প্রচার হবে দর্শকদের জন্য। গ্যালারিতে হেলমেট পরা দর্শকদের আধিক্য দেখা গেলে তাই অবাক হওয়ার কিছু নেই। ওয়েবসাইট।অতঃপর তাহারাএ শুধু বাংলা সিনেমার শেষ দৃশ্যেই সম্ভব। অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল। যে দৃশ্য দেখা গেছে টাইগার আর এলিন উডসের সৌজন্যে। দেখা গেল জন আর টনি টেরির সৌজন্যেও। টেরির গোপন প্রেম নিয়ে পত্রপত্রিকায় একের পর এক কেচ্ছাকাহিনি বেরোচ্ছিল। এক বুক অভিমান নিয়ে টনি চলে গিয়েছিলেন দুবাইয়ে। ছুটি কাটাতে। বউয়ের অভিমান ভাঙাতে পদচ্যুত ইংলিশ অধিনায়কও এখন সেখানে। ২৯ বছর বয়সী টেরির সঙ্গে টনির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছাপা হয়েছে দ্য সান-এ। এই ছবির সূত্র ধরে নিন্দুকদের মুখে ছাই দিয়েছেন টেরি, ‘আমরা দম্পতি হিসেবে কেমন, তা এই ছবিটাই বলে দেয়। কোনো শব্দের প্রয়োজন পড়ে না।’ নিন্দুকদের পাল্টা জবাব: কথাটা টেরি নিজে মনে রাখলেই জল এত দূর গড়াত না! ওয়েবসাইট। হঠাত্ ধোনিলালবাজারের পুলিশ সদর দপ্তরে হঠাত্ হাজির মহেন্দ্র সিং ধোনি। কেন? কী অপরাধ করলেন ভারতীয় অধিনায়ক! ঝামেলাটা কিসের? আসলে ব্যাপার গুরুতর কিছু নয়। আইনি কোনো ঝামেলাও নেই। পরশু ধোনি লালবাজারে এসেছিলেন আসলে মোটরসাইকেলের প্রতি ভালোবাসা থেকে। কে একজন তাঁকে খবর দিয়েছিল, লালবাজারে পুরোনো মডেলের একটা ‘অ্যান্টিক’ মোটরসাইকেল আছে। ইয়ামাহা ৩৫০। ওমনি ছুট সেখানে। কিন্তু সাংবাদিকেরা তখনো জানে না ধোনির থানা-পুলিশের দ্বারস্থ হওয়ার কারণ। নিশ্চয়ই বড় কোনো খবর। ওমনি মৌমাছির মতো হাজির সাংবাদিকের দল। ধোনিও কম চালাক নন। এমন একটা ভাব করলেন, মহা গোপন কোনো ব্যাপার। সাংবাদিকদের সামনে মুখ খোলা যাবে না! ওয়েবসাইট।