অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতার অন্তরসংসার ভাঙেনি। স্ত্রী এলিন নরডেগ্রেন শেষ পর্যন্ত বিচ্ছেদের পথেও হাঁটেননি। তাই বলে ভাববেন না স্বামী টাইগার উডসকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এখনো উডসের জন্য মনের কোথায় যেন এক টুকরো ‘ঘৃণা’ জমিয়ে রেখেছেন এই সুইড সুন্দরী। গলফের সম্রাটও সেটি জানেন। আর তাই নিজের বাড়ি থেকে তিনি নাকি দূরত্ব রেখে চলছেন। মিসিসিপির হ্যাট্টিয়েসবার্গ পুনর্বাসনকেন্দ্র থেকে ফেরার পর ধারে-কাছেই কোথাও একটা জায়গায় উঠেছেন। ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, দুটি সন্তানকে একটু সময় দিতেই তাঁর কাছেপিঠে থাকার সিদ্ধান্ত। যৌন কেলেঙ্কারির কেচ্ছা ফাঁস হয়ে যাওয়ায় যতই উডস ঘৃণীত-নিন্দিত হয়ে পড়ুন, আসলে তো তিনি একজন বাবা! সন্তানের জন্য বাবার প্রাণ কাঁদবেই। ওয়েবসাইট। বরফের অভাবেশীতকালীন অলিম্পিক মানেই হিমশীতল পরিবেশ। এই অলিম্পিকের সব খেলাই বরফকেন্দ্রিক। কিন্তু ভ্যাঙ্কুবারে এবারের শীতকালীন অলিম্পিকে পড়েছে মূল উপাদানের অভাব। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে গলে যাচ্ছে ভেন্যুগুলোর বরফ। ভ্যাঙ্কুবারের উত্তরাঞ্চল সাইপ্রাসে এই প্রভাবটা সবচেয়ে বেশি। বরফ গলে যাচ্ছে, সারা দিনমান ধরে উঁচু এলাকা থেকে বরফ এনে খেলার জন্য তৈরি রাখতে হচ্ছে ভেন্যু। ভেন্যুগুলো ঠিক রাখা গেলেও দর্শক গ্যালারি আর ঠিক রাখা যাচ্ছে না। আয়োজকেরা পড়েছে ভীষণ বিপদে। ফেরত দিতে হচ্ছে টিকিট। এ পর্যন্ত প্রায় ৪ হাজার টিকিট ফেরত নিতে হয়েছে তাদের; যার মূল্যমান প্রায় ৪ লাখ কানাডিয়ান ডলার। এএফপি।