অন্যকলাম
আলুভর্তার খোঁজেকলম্বো থেকে প্রতিনিধিখেলোয়াড়দের দুপুরের খাওয়া প্রায় শেষ। দলের সঙ্গে আসা বাফুফের কর্মী মহসিন তখনো আলুর ভর্তা বানাচ্ছেন। কর্মকর্তা শওকত আলী খান মহসিনকে তাড়া দিচ্ছেন, ‘তাড়াতাড়ি বানিয়ে প্লেয়ারদের দাও।’ কিন্তু কলম্বোর এই পাঁচ তারকা হেটেলে এত এত খাবার, সেগুলো ফেলে আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়া কেন? কারণ হোটেলের খাবার মুখে তুলতে পারছেন না বাংলাদেশ দলের ফুটবলাররা। তাঁদের কাছে নাকি ওগুলো ‘অসহ্য’ লাগছে! খাওয়ায় নাকি অতিরিক্ত তেলের গন্ধ। তার ওপর নারকেল তেল! খেলোয়াড়দের ‘দুঃখ’ লাঘব করতে মহসিনকে কখনো বাইরে ছুটতে হয় স্যান্ডউইচ কিনতে। কখনো বার্গার-জুস আনতে। বাফুফে কর্মকর্তা শওকত আলী এতে মহাক্ষুব্ধ, ‘খেলোয়াড়দের চাই স্বাস্থ্যসম্মত খাবার। এখানকার খাবার খেতে না পারায় তাদের ভারতীয় রেস্টুরেন্ট খুঁজতে হচ্ছে। যত টাকা লাগে, বাইরে থেকে খাবার এনে দিচ্ছি। এভাবে তো হয় না। এরা কোনো কথাই শুনতে চায় না।’ মাঠের প্রতিপক্ষ নয়, বাংলাদেশের আসল প্রতিপক্ষ যেন কলম্বোর খাবার!কোচ যখন ক্রিকেটারক্রীড়া প্রতিবেদকবাহরাইন তখন ফিল্ডিং করছে, মিরপুর স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের ঠিক বাইরে বসে কথা হচ্ছিল মহসিন কামালের সঙ্গে। বাংলাদেশ থেকে যাওয়ার পর কোচিংয়ে আরও কত অভিজ্ঞতা হয়েছে, তার বিশদ বর্ণনা দিচ্ছিলেন। হঠাত্ করেই ‘আমাকে যেতে হবে’ বলে ছুট লাগালেন মাঠে। হতভম্ব হয়ে মাঠে তাকিয়ে দেখা গেল, বাহরাইনের একজন ক্রিকেটার বাইরে চলে আসছেন, তাঁর জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। এক ওভার পরই ওই ক্রিকেটার মাঠে ফেরায় বাহরাইন কোচ আবার বাইরে চলে এলেন। ঘটনা জানা গেল কোচের মুখেই, মাত্র ১১ জন ক্রিকেটার নিয়েই এসেছে বাহরাইন। ওই ক্রিকেটার ‘প্রকৃতির ডাকে সাড়া’ দিতে গিয়েছিলেন, তাই কোচকেই দাঁড়াতে হয়েছে ফিল্ডিংয়ে!ভাঙনটাই সত্যিসংসারটা টাইগার উডসের জন্য এখন অন্তঃসারশূন্য এক পৃথিবী। দার্শনিক টাইপের মন্তব্য হয়ে গেলেও এটাই এখন এই গলফারের জন্য নিদারুণ বাস্তবতা। কারণ এলিনের সঙ্গে শেষ পর্যন্ত বোধ হয় ছাড়াছাড়িই হয়ে যাচ্ছে তাঁর। সংসারটা কোনোমতেই টেকাতে পারছেন না উডস। পুনর্বাসনকেন্দ্র থেকে উডসকে বাড়িতে নিয়ে এসেছেন এলিন নিজেই। কিন্তু ফ্লোরিডায় অন্য আরেকটি বাড়িতে নাকি থাকছেন তিনি। এলিনের কাছের মানুষের একজন দ্য সানকে জানিয়েছেন, ‘একসঙ্গে থাকা তো দূরের কথা এলিন ওর চোখের দিতে তাকাতে পর্যন্ত রাজি নয়।’ আরেকটি সূত্র নিউইয়র্ক পোস্টকে বলেছে, ‘টাইগার ওকে ফিরে পেতে ব্যাকুল। কিন্তু এখন পর্যন্ত এলিনের উত্তর “না”। এখনো সে মানসিকভাবে প্রস্তুত নয়। ও আসলে টাইগারকে বিশ্বাসই করতে পারছে না।’ এত ঘটনার পর বিশ্বাস করা আসলেই মুশকিল! ওয়েবসাইট।নিঃস্ব গাজ্জাবাঙালি বাবু দেবদাসের ইংরেজি সংস্করণ হলেন ‘গাজ্জা’। মদ যাঁকে নিঃস্ব করেছে। এককালের ফুটবল তারকা, দুহাত ভরে ডলার-পাউন্ড কামানো পল গ্যাসকোয়েনের পকেটে এখন কানা কড়িটিও নেই। টাকা তো টাকা, মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত পাচ্ছেন না। আর তাই ইংল্যান্ডের পেশাদার ফুটবল সংস্থার (পিএফএ) কাছে তিনি আবেদন করেছেন, তাঁর বাসস্থানের ব্যবস্থা যেন করা হয়। পিএফএর প্রধান গর্ডন টেলর জানিয়েছেন, ‘গ্যাসকোয়েন আমাদের কাছে এসে মিনতি করেছিল, আমরা যেন ওর মাথার ওপর একটা ছাদের ব্যবস্থা করে দিই। আমার মনে হয়েছে, ওকে আরও ভালোভাবে দেখাশোনা করা উচিত ছিল।’ ওয়েবসাইট।