অন্যকলাম
একসঙ্গেখেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামা নতুন কিছু না। তবে একদিক দিয়ে সনাত্ জয়াসুরিয়া অবশ্যই নতুনত্বের দাবিদার। খেলা থেকে অবসর নিয়ে নয়, ক্রিকেট ক্যারিয়ার চালানোর পাশাপাশিই তিনি চালিয়ে যেতে চান রাজনীতিও। আগামী এপ্রিলে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোট ইউনাইটেড পিপল ফ্রিডম অ্যালায়েন্সের হয়ে ভোটে দাঁড়াবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন ‘মাতারা হারিকেন’। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার এও জানালেন, ক্রিকেট থেকে এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই, ‘এই পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। মাতারার সংসদ সদস্য হিসেবে সেখানকার জনগণের সেবা করার পাশাপাশি শ্রীলঙ্কা দলের হয়ে খেলে যাওয়া—দুটো একসঙ্গে করায় কোনো সমস্যা দেখি না আমি।’ তাও ঠিক। রাজনীতিও তো এক ধরনের খেলাই। ওয়েবসাইট।প্রবেশ নিষেধকাল ইউরোপা লিগে ফুলহামের সঙ্গে ম্যাচ ছিল শাখতার দোনেেস্কর। দুই দিন আগে লন্ডনে পৌঁছেছে ইউক্রেনের ক্লাবটি। শহর ঘুরতে বেরিয়ে ক্লাবের কয়েকজন খেলোয়াড় গিয়েছিল ‘হ্যারডস’ নামের একটি দোকানে। কিন্তু তাদের ঢুকতেই দেওয়া হয়নি দোকানটিতে। কারণ হিসেবে বলা হয়েছিল, ‘দলটার আকার বড় এবং সন্দেহজনক’। এতে যারপরনাই অপমানিত বোধ করেছেন ফুটবলাররা। দোকানটির মালিক ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত দোদি আল ফায়েদের বাবা মোহামেদ আল ফায়েদ আবার ফুলহামেরও মালিক। তাই এই শাখতারের সন্দেহ, ইচ্ছে করেই তাদের অপমান করা হয়েছে। ‘খেলোয়াড়েরা লন্ডনের খ্যাতনামা দোকান হ্যারডসের বিক্রি বাড়াতেই গিয়েছিল। কিন্তু জেনে বিস্মিত হবেন, তাদের ঢুকতেই দেওয়া হয়নি’—ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে ক্লাবটির ওয়েবসাইটে। এএফপি।অবশেষে তিনি...এই পৃথিবীর হাল আমলের রহস্যমানবটির নাম টাইগার উডস। গত বছরের নভেম্বর থেকেই লোকচক্ষুর অন্তরালে এই গলফার। কিন্তু নিত্যদিন পত্রপত্রিকায় খবরে ঠিকই হাজির হয়েছিলেন। এসব খবরের কতটুকু সত্য, কতটুকু পত্রিকার কাটতি বাড়ানোর ফন্দি—জানার উপায় নেই। উডস নিজে যে মুখে কুলুপ এঁটেই বসে আছেন! অবশেষে উডস মুখ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। আজ কাছের মানুষজন, সতীর্থ খেলোয়াড় আর স্বল্পসংখ্যক সাংবাদিকের সামনে হাজির হওয়ার কথা তাঁর। ফ্লোরিডায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। এএফপি।