অন্যকলাম
নখ ডিজাইনারতিনি টেনিস খেলোয়াড়, সব মিলে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন ২৫টি, দুবার অলিম্পিক সোনা। তিনি ফ্যাশন ডিজাইনারও। কাজ করেছেন ছোট পর্দায়। আমেরিকান ফুটবল দল মিয়ামি ডলফিনসের মালিকদের একজন। তিনি একজন লেখিকাও। সেরেনা উইলিয়ামসের পরিচিতি তালিকায় যোগ করুন আরও একটি নতুন বিষয়: তিনি একজন ‘নখ বিশেষজ্ঞ’ও! সাজুগুজু করতে ভেনাস বোনদের ছোটজন সব সময়ই ভালোবাসেন। নখের কারিকুরির ব্যাপারে বাড়তি আগ্রহ আছে তাঁর। এ কারণে ‘নেল টেকনিশিয়ান’ হিসেবে কোর্স করছেন। হেয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানের ছাত্রী এখন তিনি। এখানেই ২৪০ ঘণ্টার একটা কোর্সে নখের ফ্যাশন নিয়ে হাতে-কলমে শিখছেন মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। ‘নখ সাজাতে আমার চেয়ে আরও কেউ বেশি পছন্দ করে বলে আমার মনে হয় না। তাই নিজেকে একদিন বললাম, সেরেনা, চলো, এই কাজে একটু চেষ্টা করে দেখি’—বলেছেন তিনি। ওয়েবসাইট।নতুন ভালোবাসাজেনের প্রতি তাঁর নিখাদ ভালোবাসা অনেকের জন্যই ছিল বিস্ময়। ক্যানসারের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে নেমেছিলেন স্ত্রীর কারণেই। কিন্তু সেই লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজয়ই ছিল অনিবার্য পরিণতি। জেন গত হয়েছেন, কিন্তু লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছেন গ্লেন ম্যাকগ্রা। অথচ কদিন আগে খবর এল, সেই ম্যাকগ্রাই নাকি হূদয়ের শূন্যস্থান পূরণ করে ফেলেছেন! নতুন প্রেমিকার নাম সারা লিওনার্ডি। দুজনে নাকি বদল করেছেন আংটিও। বাগদানের এই খবর অবশ্য অস্বীকার করেছেন ম্যাকগ্রার মুখপাত্র ওয়ারেন ক্রেইগ। যদিও অস্বীকার করতে পারেননি, ম্যাকগ্রা সত্যি সত্যিই প্রেম করছেন। ম্যাকগ্রাও আর লুকোচুরি খেলতে চান না। অস্ট্রেলিয়ান উইমেনস উইকলিকে সব খুলে বলবেন। বিনিময়ে পত্রিকাটি ম্যাকগ্রা ফাউন্ডেশনে দান করবে আড়াই লাখ ডলার। যে ফাউন্ডেশন জেনের সঙ্গে মিলেই গড়েছিলেন সাবেক অস্ট্রেলীয় পেসার। ওয়েবসাইট।