অন্যকলাম
ক্লিনটন, না উডস?বিল ক্লিনটন, নাকি টাইগার উডস? মিডিয়া বিশেষজ্ঞরা একবাক্যে বলছেন, ‘উডস!’ না, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে গলফের কোনো লড়াইয়ে নামেননি। আসলে পরশু মিডিয়ার সামনে সশরীরে হাজির হয়ে কৃতকর্মের জন্য উডসের ক্ষমা প্রার্থনার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে মনিকা-কেলেঙ্কারির পর তখনকার প্রেসিডেন্টের স্বীকারোক্তির সঙ্গে। যুক্তরাষ্ট্রের সবগুলো টিভি চ্যানেল তো বটেই, ১৩ মিনিটের এই স্বীকারোক্তি সম্প্রচার করার জন্য তত্পর ছিল ইউটিউবের মতো ওয়েবসাইটগুলোও। ফ্লোরিডার ইউএস পিজিএ ট্যুর সদর দপ্তরের সামনে ছিল সরাসরি সম্প্রচারের গাড়িগুলোর গিজগিজে ভিড়। বলা হচ্ছে, ক্লিনটনের স্বীকারোক্তি ঘিরে মিডিয়ার আগ্রহকেও ছাপিয়ে গেছেন উডস। এর কারণ অবশ্য দুই সময়ের পার্থক্য। এএফপি। আফগানদের ঘরবিশ্ব ক্রিকেটে ‘গৃহহীন’ হয়ে আছে পাকিস্তান। তাদের হোম সিরিজগুলো খেলতে হচ্ছে অন্য দেশে গিয়ে। কারণ, পাকিস্তানে নিরাপত্তার অভাব। এ ক্ষেত্রে একটা সাথি-ভাই পেয়ে গেল দেশটি। এমনই পরবাসী দল আফগানিস্তান। পাকিস্তানের প্রতিবেশী দেশটি ধীরে ধীরে ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান জোরালো করছে। নিয়মিতই ওয়ানডে আর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে তারা। কিন্তু অহর্নিশ বোমায় পুড়তে থাকা আফগানিস্তানে গিয়ে কে খেলবে! বিকল্প ব্যবস্থা এরই মধ্যে হয়ে গেছে। আফগানিস্তানের ‘হোম গ্রাউন্ড’ হবে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচের আয়োজন করা শারজা ক্রিকেট স্টেডিয়াম। নিজে থেকেই এই উদ্যোগ নিয়েছেন শারজা ক্রিকেটের প্রাণপুরুষ আবদুল রহমান বুখাতির। ওয়েবসাইট।কোলের জরিমানাজন টেরির ধাক্কাটাই এখনো সামলে উঠতে পারেনি চেলসি। এরই মধ্যে শোনা যাচ্ছে, অ্যাশলি কোলও নাকি অনুসরণ করছেন ক্লাব অধিনায়কের ‘পথ’! দলের হোটেলে তাঁর অচেনা তরুণীদের নিয়ে ঢোকার প্রমাণ পৌঁছে গেছে খোদ রোমান আব্রামোভিচের কাছে। চেলসির মালিক এতটাই চটেছেন, এই ডিফেন্ডারের বেতন থেকে ২ লাখ পাউন্ড কেটে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে ক্লাবের সব খেলোয়াড়কে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে, মাঠের বাইরের জীবনটা যেন অনিয়ন্ত্রিত না হয়। ‘তাদের কাছে কেমন আচরণ আশা করা হয় সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এখন ক্লাবের ভাবমূর্তি রক্ষা করতে কী করতে হবে, সেটা তারা ভালো করেই জানে’—বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ওয়েবসাইট।