অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোলের কান্নাটাইগার উডসের পরিণতি তো জলজ্যান্ত দৃষ্টান্ত হয়ে আছে। অতদূর যাওয়ারই বা কী দরকার। ক্লাব সতীর্থ জন টেরিই তো পরকীয়া করে পর হয়ে গেলেন ফ্যাবিও ক্যাপেলোর কাছে। ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর খবর, অ্যাশলি কোল নাকি ভেতরে ভেতরে ভয়ে কুঁকড়ে আছেন কৃতকর্মের জন্য। বউয়ের চোখ ফাঁকি দিয়ে যে কজনের সঙ্গে প্রেম করেছেন, তাঁদের এখন ফোন করে কান্নাকাটি করছেন, যেন কেউ মুখ না খোলে। অন্তত অ্যান করবিটের দাবি তেমনটাই। নিজেকে চেলসি ডিফেন্ডারের প্রথম দিকের ‘শিকার’ দাবি করে এই ২৮ বছর বয়সী তরুণী বলেছেন, ‘ও আমাকে ফোন করে কাঁদতে শুরু করল। আমি জিজ্ঞেস করলাম, কী হয়েছে। ও বলল, আমি আমার বউকে হারাতে পারব না। আমি ওকে ছাড়া বাঁচব না।’ ওয়েবসাইট। রমিজের পরামর্শব্যাটসম্যানের কাজ বল পেটানো, দর্শক পেটানো নয়। ইউনুস খানকে এই কথা আরও একবার মনে করিয়ে দিলেন রমিজ রাজা। কদিন আগে ঘরোয়া ম্যাচে এই পাকিস্তানি ব্যাটসম্যান এক দর্শককে পিটিয়েছেন বলে খবর বেরিয়েছে। খবরটা সাবেক অধিনায়ক রমিজের কানেও গেছে। যারপরনাই মর্মাহত রমিজ বলেছেন, ‘ইউনুস যখন খেলবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল, তখন তার উচিত ছিল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। পাকিস্তানের ক্লাব পর্যায়ে খেলোয়াড়দের ঘিরে উত্সুক জনতার ভিড় নতুন কিছু নয়।’ ফর্মের সঙ্গে যুঝতে থাকা ইউনুসকে মাথা ঠান্ডা রাখার পরামর্শও দিলেন তিনি, ‘ইউনুস টেনেহিঁচড়ে এক তরুণকে ড্রেসিংরুমে নিয়ে যাচ্ছে—দৃশ্যটা শোভন নয়। আমি জানি না ও কেন এমনটা করল বা সেদিন ড্রেসিংরুমে কী হয়েছিল। তবে ইউনুসের আচরণ আর মেজাজটা বদলানো যে জরুরি এতে কোনো সন্দেহ নেই।’ ওয়েবসাইট।