অন্যকলাম
কর ফাঁকিচ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এসি মিলান-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি দেখেছেন? হেড থেকে দুটি গোল করতে মিলান ডিফেন্ডারদের কেমন বোকাটাই না বানিয়েছেন তিনি! মাঠে ডিফেন্ডারদের এমন ফাঁকি দিতে পারলেও ম্যানইউর এই ইংলিশ স্ট্রাইকার কর কর্মকর্তাদের চোখ কিন্তু এড়াতে পারছেন না। সম্প্রতি যে এক শ খেলোয়াড় কর ফাঁকিবিষয়ক তদন্তের মুখোমুখি হতে চলেছেন, এর মধ্যে আছেন তিনিও। ভাবমূর্তি-স্বত্ব থেকে অর্জিত আয়ের কর দেননি তিনি। রুনির সঙ্গে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতো তারকারাও আছেন তালিকায়। এ রকম ১০০ খেলোয়াড়ের ১০০ মিলিয়ন পাউন্ড বকেয়া করের তদন্তে নেমেছে আয়কর বিভাগ। ওয়েবসাইট। নেতার হেলিকপ্টারনেতা এলে কত কিছুই তো হয়। বড় বড় তোরণ ওঠে আকাশ ফুঁড়ে, ফুল আর ধুলায় হয় মাখামাখি। শ্রীলঙ্কায় এর চেয়েও বেশি কিছু হলো নেতার আগমনে। বন্ধ হয়ে গেল একটি ক্রিকেট ম্যাচ। উইকেট প্রস্তুত ছিল, প্রস্তুত ছিল দুই দলও। কিন্তু শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ স্কুল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচটি আর শুরু হলো না। প্রায় আট ঘণ্টা অপেক্ষা করে বাড়ি ফিরে যেতে হয়েছে খেলোয়াড়দের। যে মাঠে খেলা ছিল, সেই ক্যান্ডি পুলিশ মাঠে নেমেছিল সাবেক এক প্রভাবশালী মন্ত্রীর হেলিকপ্টার। নেমেছে তো নেমেছেই, আট ঘণ্টার মধ্যে মাঠ থেকে আর নড়েনি সেটা। তবে এমন ঘটনা শ্রীলঙ্কায় এই প্রথম নয়। এর আগেও এই ক্যান্ডি পুলিশ মাঠেই এক মন্ত্রীর আত্মীয়স্বজন নেমেছিল হেলিকপ্টারে। সেই ম্যাচটিও ওই দিন বন্ধ রাখতে হয়েছিল। ওয়েবসাইট।দালাইয়ের দাওয়াইবড়সড় একটা ঝড় বয়ে গেছে টাইগার উডসের জীবনে। মনটা তাঁর বড়ই অশান্ত। একটু শান্তির আশায় গলফ থেকে নিয়েছেন সাময়িক বিশ্রাম। যৌনাচারের জন্য জনসম্মুখে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা বলেছেন, এসবে হবে না! চূড়ান্ত মানসিক শান্তির জন্য জীবনে শৃঙ্খলা আনতে হবে উডসকে। একমাত্র ধর্মীয় বিশ্বাসই তাঁকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে। উডসকে তিনি চিনতেন না, গলফের রাজা সম্পর্কে কিছু জানতেনও না। কিন্তু সম্প্রতি উডসের জীবনের করুণ কাহিনী শুনেছেন দালাই লামা। সবকিছু শুনেই এ কথা বলেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী। উডস দালাই লামার কথা শুনে দেখতে পারেন। মনে শান্তি কীভাবে আসবে সেটা তাঁর চেয়ে ভালো আর কে বলতে পারে! ওয়েবসাইট।