অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয় খালিটু-লেট! হূদয়ে এখনো এই সাইনবোর্ডই টাঙানো আছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। অন্তত ইংলিশ ফুটবলারের দাবি তেমনটাই। বান্ধবী এলেন রিভসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর চেলসি মিডফিল্ডার ক্রিস্টিন ব্লিকলের সঙ্গে প্রেম করছিলেন বলেই বাজারে জোর গুঞ্জন। কিন্তু টিভি উপস্থাপক ব্লিকলের সঙ্গেও সম্পর্কটা পাকাপোক্ত হয়নি তাঁর। ডেইলি স্টারকে তাই তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমি একা!’ মন্তব্যটা অন্য তরুণীদের জন্য কোনো বার্তা কি না কে জানে। তবে ৩১ বছর বয়সী মিডফিল্ডারের কথা শুনে মনে হচ্ছে, প্রেম-ভালোবাসার মুড আপাতত তাঁর নেই। ফ্যাবিও ক্যাপেলো যে বিশ্বকাপে স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছেন, এ ব্যাপারে তাই তাঁর মন্তব্য, ‘এটা অবশ্যই, অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ।’ ওয়েবসাইট।পথের দিশারিআনা ইভানোভিচ সর্বশেষ বড় কোনো টুর্নামেন্ট কবে জিতেছেন বলতে পারেন? খোদ এই সার্বিয়ান টেনিস তারকাকে প্রশ্নটা করলে তিনিও খানিকক্ষণ চুপ মেরে বসে থাকবেন। জ্যামিতিক প্রগতিতে উন্নতি হচ্ছিল তাঁর। অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে ওঠার পর ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছিলেন ২০০৮ সালে। এরপর জ্যামিতিক হারেই অধঃপতন হয়েছে তাঁর। এক থেকে নামতে নামতে এখন র্যাঙ্কিংয়ের ২৬ নম্বরে। মুক্তির পথ কী? সেটা জানতেই হেইঞ্জ গান্টহার্ডের দ্বারস্থ হয়েছেন। গান্টহার্ড ছিলেন স্টেফি গ্রাফের কোচ। ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপার ১২টিই এই জার্মান কিংবদন্তি জিতেছিলেন গান্টহার্ড কোচ থাকার সময়। দেখাই যাক, কানাগলিতে ঢুকে পড়া ইভানোভিচের ক্যারিয়ারটাকে মুক্তির পথ তিনি দেখাতে পারেন কি না। এএফপি।রোনালদো আবারক্রিস্টিয়ানো রোনালদো কি তাহলে পরশ্রীকাতর? গত ডিসেম্বরে আলমেরিয়ার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার গোল উদযাপন করেননি পর্তুগিজ উইঙ্গার। গত রোববার আবার এমন একটি ঘটনার পুনরাবৃত্তি করলেন। ভিয়ারিয়ালের বিপক্ষে ৬-২ গোলের জয়ের শেষটি পেনাল্টি থেকে করেছেন জাভি আলোনসো। এই গোলের উদ্যাপনেও ছিলেন না রোনালদো। কেন এমন করলেন সেটা আবিষ্কার করেছে স্প্যানিশ টিভি স্টেশন কানাল প্লাস। আলোনসো পেনাল্টি নেওয়ার আগে দুজনের কথোপকথন ধারণ করেছে তারা। তা এ রকম—রোনালদোকে জাভি বলেছেন, ‘ক্রিস আমাকে একটা গোল করতে দাও।’ রোনালদোর জবাব, ‘পরেরটা দেব।’ এরপর ‘থামো, এটাই আমাকে দাও’ বলে বল নিয়ে জায়গায় বসিয়েছেন আলোনসো। পেনাল্টিটিও নিয়েছেন তিনিই। ওয়েবসাইট।