অন্যকলাম
ম্যারাডোনার দুলফাব্রিজিও মিকোলি—নামটা কি চেনা চেনা লাগছে? ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব পালের্মোর স্ট্রাইকার তিনি। তাঁর আরেকটা পরিচয় আছে, যে পরিচয়টা তিনি নিজেও খুব গর্ব নিয়েই দেন—ডিয়েগো ম্যারাডোনার ভক্ত। মিকোলি সম্প্রতি আরও একটা গোপন তথ্য দিয়েছেন—আর্জেন্টিনার কোচের কানের যে দুল জোড়া ইতালির কর পুলিশ বাজেয়াপ্ত করেছিল, তার মালিক এখন তিনিই। নিলামে ওই দুল জোড়া এক মহিলা কিনে নিয়েছিলেন ২৫ হাজার ইউরোতে। দুল নিয়ে যাওয়ার সময় রহস্যময়ী সেই নারী বলেছিলেন, দুল জোড়া তিনি কেনেননি, আরেকজনের হয়ে কিনতে গেছেন। সেই থেকেই চলছে আসল মালিককে খোঁজা। এত দিনে মিকোলি নিজেই ফাঁস করেছেন গোপন কথা। প্রিয় তারকার ওই দুল অন্য কোথাও যাক, সেটা তিনি চাননি। ওয়েবসাইট।দুর্ভাগা কোলপরনারীতে আসক্তি—টাইগার উডস ও জন টেরি দুজনই অভিযুক্ত হয়েছেন এই অভিযোগে। আর তাঁদের বউয়েরা করেছেন বিদ্রোহ। ‘এ সংসার আর রাখব না’ ধরনের হুমকিও নাকি দিয়েছিলেন তাঁরা। কিন্তু ঝড় পারিবারিক বন্ধনটা নড়বড়ে করে গেলেও ভাঙতে পারেনি। তবে ঘর সম্ভবত ভাঙতে চলছে অ্যাশলি কোলের। চেলসির ইংলিশ স্ট্রাইকারের বিরুদ্ধে তাঁর স্ত্রী শেরিলও ওই একই অভিযোগ এনেছেন। শুধু অভিযোগ এনেই ক্ষান্ত হননি, জানিয়ে দিয়েছেন কোলের সঙ্গে বন্ধন ছিন্ন করতে যাচ্ছেন। সংবাদমাধ্যমের উদ্দেশে বলেছেন, অহেতুক যেন তাঁর ব্যক্তিজীবনে হামলে না পড়ে তারা। বেচারা কোল! উডস-টেরির ঘটনার কাছে তো তাঁর প্রণয়ঘটনা কিছুই না। অথচ ঘরটা ভাঙছে তাঁরই! ওয়েবসাইট। কার্লিং-ভক্ত লুইসখেলাটা এর আগে কেবল টেলিভিশনেই দেখেছেন। গত রোববার ভ্যাঙ্কুভার শীতকালীন অলিম্পিক দেখতে গিয়ে দেখলেন চর্মচক্ষে এবং দেখেই কার্লিং-ভক্ত হয়ে গেলেন অলিম্পিকের নয়টি সোনাজয়ী অ্যাথলেট কার্ল লুইস, ‘কার্লিংয়ের প্রেমেই পড়ে গেলাম আমি! সত্যি বলতে কি, এর আগে এই খেলা কেবল টেলিভিশনে দেখেছি। এটা এখন আমার খুবই পছন্দের খেলা।’ কার্লিংটা সামনাসামনি দেখার চেয়ে অবশ্য টেলিভিশনেই বেশি উপভোগ করেন লুইস, ‘টেলিভিশনেই বেশি ভালো লাগে। খেলাটা সহজে বোঝা যায়। কার্লিংয়ের ওই জিনিসটা তো (চাকতি) সারাক্ষণই ঘুরতে থাকে। ঘোরেও খুব দ্রুত।’ এএফপি।