অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাথুজের বুট১৯৫৩ এফএ কাপের ফাইনালটি ‘ম্যাথুজ ফাইনাল’ নামে বিখ্যাত হয়ে আছে। স্কোরলাইন দেখলে অবশ্য গোলকধাঁধায় পড়ে যাবেন, কারণ বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ব্ল্যাকপুলের ৪-৩ গোলে জেতা ওই ম্যাচে একটি গোলও করেননি স্ট্যানলি ম্যাথুজ। আসলে নেপথ্য কারিগর হয়ে ৭০ মিনিট পর্যন্ত ১-৩ গোলে পিছিয়ে থাকা দলকে জিতিয়ে দিয়েছিলেন এই সাবেক ইংলিশ গ্রেটই। ওই ফাইনালে যে বুটজোড়া দিয়ে খেলেছেন, সেটার ঐতিহাসিক মূল্য নিশ্চয়ই অনেক বেশি। শুধু ঐতিহাসিক নয়, আর্থিক মূল্যও। নিলামে ম্যাথুজের সেই বুট বিক্রি হয়েছে ৩৮ হাজার ৪০০ পাউন্ডে। সর্বনিম্ন দর ছিল ৮ হাজার পাউন্ড। ধারণা করা হচ্ছিল, দশ হাজারের বেশিতে বিকোবে না। কিন্তু চমকে দিয়ে প্রায় পাঁচ গুণ বেশি দামে নিলামে বিক্রি হলো বুটজোড়া। ওয়েবসাইট। প্রেমিক ম্যাকগ্রামুহুর্মুহু পাল্টে যায় জীবনের রং। যেমন পাল্টেছে গ্লেন ম্যাকগ্রার। ক্যানসারের সঙ্গে লড়াই করে হেরে যাওয়া স্ত্রী জেনের প্রতি তাঁর ভালোবাসা এতটাই প্রগাঢ় ছিল, ভেবেছিলেন, এই জীবনে দ্বিতীয় কোনো নারীকেই তাঁর হূদয়ে ঠাঁই দেবেন না। কিন্তু জীবনের ওপারে চলে যাওয়া জেনের ছায়া যে তিনি খুঁজে পেয়েছেন সারা লিওনার্ডির মধ্যে! নতুন প্রেমিকা সম্পর্কে কিছু দিন ধরে চলে আসা গুঞ্জনের পরিপ্রেক্ষিতে এই প্রথম মুখ খুললেন ম্যাকগ্রা, ‘জেন চলে যাওয়ার পর ভেবেছিলাম, আর কোনো নারীর প্রেমে পড়া আমার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞই ছিলাম আমি। কিন্তু আমি এখন সারার প্রেমে পড়েছি, সারার প্রেমে আচ্ছন্ন হয়ে আছি। জেনের মৃত্যুর সঙ্গে সঙ্গে মনে হয়েছিল আমারও একটি অংশের মৃত্যু হয়েছে। কিন্তু এখন আমি আবারও জীবন্ত বোধ করছি।’ ম্যাকগ্রার কথায় কাব্য। প্রেমে পড়লে সবাই বুঝি কবি হয়ে যায়! ওয়েবসাইট।‘খেলবই না’বিশ্বকাপে খেলা যেকোনো খেলোয়াড়ের আজন্ম লালিত এক স্বপ্ন। তা-ই তো? ভুল! সব খেলোয়াড়ের নয়। অন্তত ওয়েইন ব্রিজের তো নয়ই। খোদ ফ্যাবিও ক্যাপেলো নিজ মুখে জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে থাকবেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। কিন্তু ব্রিজ জানিয়ে দিলেন, জাতীয় দলে খেলা সম্ভব নয় তাঁর পক্ষে! ‘দলের স্বার্থে’র কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। যদিও আসল কারণটা ভিন্ন। ব্রিজের সাবেক প্রেমিকা পেরেনসেলের সঙ্গে জন টেরির ‘গোপন সম্পর্ক’ নিয়ে এই কদিনে অনেক ওলটপালট হয়ে গেছে। টেরি জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন। ব্রিজের সঙ্গে সম্পর্কের সেতুও ভেঙে পড়েছে তাঁর। সেই টেরির সঙ্গে কাঁধ মিলিয়ে ইংল্যান্ডের রক্ষণভাগ কী করে সামলাবেন ব্রিজ! ওয়েবসাইট।