অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ব্যবস্থাক্রীড়া প্রতিবেদকমিডিয়া স্ট্যান্ডের এই রুমগুলো আগে খালিই পড়ে থাকত। চলতি ইংল্যান্ড সিরিজ দৃশ্যটা দিল পাল্টে। প্রেসবক্স বা রেডিও-টেলিভিশন কমেন্ট্রি বক্সের বাইরে মিডিয়া স্ট্যান্ডের আরও চারটা রুমও এবার দারুণ ব্যস্ত। এক রুমে বিবিসি রেডিওর অস্থায়ী স্টুডিও। অন্য তিনটা রুমে বাকি ব্রিটিশ সাংবাদিকেরা, বলতে পারেন অতিথিদের জন্য ‘বিশেষ প্রেসবক্স’ই বানানো হয়েছে। ভারত কিংবা ইংল্যান্ডের সাংবাদিক বহরও সব সময় বড় থাকে। এবারও তাই—সিরিজটা সরাসরি সম্প্রচার করছে বলে শুধু বিবিসি রেডিওর সাংবাদিকই আছেন ১০ জন। প্রিন্ট ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া মিলিয়ে আরও ১২ জন। কিন্তু একসঙ্গে এত সাংবাদিককে তো আগেও আতিথেয়তা দিয়েছে বিসিবি। আলাদা প্রেসবক্স তো কখনোই ছিল না কারও জন্য! তাহলে এবার কেন? বিসিবির দেখানো কারণ, ব্রিটিশদের খাদ্যাভ্যাস ভিন্ন। আর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সটাও দেশি-বিদেশি মিলিয়ে এত সাংবাদিকের বসার জন্য যথেষ্ট নয়। তবে আসল কারণটা বলতে পারেন ২০১১ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে বাংলাদেশে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে ব্রিটিশদের একটু বাড়তি খাতির-যত্নই করতে চাচ্ছে বিসিবি।আবার হ্যাকারআক্রমণের শিকার ‘ডিয়েগো ম্যারাডোনা’! না, বিচলিত হবেন না। আক্রমণের শিকার আসলে হয়েছে ডিয়েগোম্যারাডোনাডটকম। আর্জেন্টিনা কোচের ব্যক্তিগত ওয়েবসাইটটি আবারও হ্যাকিংয়ের (অবৈধ অনুপ্রবেশ) শিকার। ওয়েবসাইটটির প্রথম পাতায় ম্যারাডোনার একটি ব্যঙ্গাত্মক কার্টুন সেঁটে দিয়েছিল ওই অনুপ্রবেশকারী। নিচে স্প্যানিশ ভাষায় লেখা একটা বাক্য। যেটার অনুবাদ না করাই ভালো! এহেন কুকর্ম কে করল, সেই হ্যাকারের নাম এখনো জানা যায়নি। কোচ হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার হ্যাক হলো ম্যারাডোনার ওয়েবসাইট। ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর প্রথম পাতায় ব্রাজিলের জার্সি গায়ে ম্যারাডোনা—এমন একটা ছবি সেঁটে দেওয়া হয়েছিল। এরপর পেরু সমর্থক হ্যাকাররা সেঁটে দিয়েছিল ম্যারাডোনা কাঁদছেন এমন ছবি। বোঝাই যাচ্ছে, হ্যাকারদের হাত মকশো করার জন্য বেশ ভালো ওয়েবসাইট হয়ে দাঁড়িয়েছে ডিয়েগোম্যারাডোনাডটকম! ওয়েবসাইট।