অন্যকলাম
বেয়াড়াএমনিতেই স্বভাবটা একটু রাগী হেডমাস্টারসুলভ। কঠোর শৃঙ্খলাপরায়ণ তিনি। আর গত জার্মানি বিশ্বকাপে ইংল্যান্ড খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা মদে চুর হয়ে কী কাণ্ড করেছিল, ফ্যাবিও ক্যাপেলোর তো তা আর জানতে বাকি নেই! ইংল্যান্ডের ইতালিয়ান কোচ তাই চান না এবার ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা বিশ্বকাপে যাক। পরিষ্কার বলে দিয়েছেন তিনি ওদের ট্রেনিং ক্যাম্পের ত্রিসীমানায় দেখতে চান না। কিন্তু এই স্ত্রী-বান্ধবীরাও ছাড়ার পাত্রী নন। তাঁরা দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ড ঘাঁটির ১৪ মাইল দূরে একটি ছয় তারকা বিলাসবহুল রিসোর্ট আগাম ভাড়া করে ফেলেছেন। তাঁরা এমন দূরত্ব বেছে নিয়েছেন যাতে ক্যাপেলো অনুশীলন ঘাঁটি সংলগ্নতার ছুতোয় তাঁদের নিষিদ্ধ করতে না পারেন। পর্যটনকেন্দ্র সানসিটির এই রিসোর্টের কর্মীরা মহা আনন্দিত যে ভিক্টোরিয়া বেকহাম, কলিন রুনি, অ্যালেক্স জেরার্ডের মতো ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের অতিথি হিসেবে পাওয়া যাবে! ওয়েবসাইট। বোতল থেকে জার্সিকোমল পানীয় পুরোটাই গলাধঃকরণ করে ছুড়ে ফেলে দিলেন যে প্লাস্টিকের বোতলটি, কে জানে, সেটারই ‘উত্তরসূরি’র নিদর্শন দেখা যাবে কি না ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে, আগামী বিশ্বকাপে! বোতলের আবার উত্তরসূরি কীসের? যুগটাই ভাই পুনঃপ্রক্রিয়াজাতকরণের। ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান নাইকি ঠিক করেছে, এবার বিশ্বকাপের জার্সি তারা বানাবে প্লাস্টিকের বোতল ‘রিসাইকেল’ করে। পলিয়েস্টার একেকটা জার্সি বানাতে আটটির মতো বোতল লাগবে। সেই জার্সিতে থাকবে ২০০টি সূক্ষ্ম ছিদ্র, বায়ু চলাচলের জন্য। বিপর্যস্ত পরিবেশ রক্ষায় বিশ্বজুড়ে যে ‘রিসাইকেল’ আন্দোলন শুরু হয়েছে, তাতে যোগ দিল নাইকি। আর তাদের তৈরি এসব জার্সি পরে আগামী বিশ্বকাপে খেলবে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ। ওয়েবসাইট।