অন্যকলাম
অন্য লড়াইবিশ্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের লড়াইয়ে নামছেন চীনের হার্ডলস তারকা লিও শিয়াং। এ মাসের মাঝামাঝি বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে লড়বেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কিউবার ডেরন রবলসের সঙ্গে। তবে এর আগেও একটি লড়াই আছে শিয়াংয়ের। চীনের বার্ষিক সংসদ অধিবেশনে গিয়ে আইনপ্রণেতাদের কাছে জাতীয় কোচদের সামাজিক নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি তুলবেন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন। অলিম্পিক লড়াই, বিশ্ব চ্যাম্পিয়নশিপ আর বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ—ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছেন শিয়াং। যে লড়াই নিয়ে চীনের সংসদে যাচ্ছেন, সেটি কি জিততে পারবেন? এএফপি। নাকাতার বুটরিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নাইকির যে বুটজোড়া পরেন, তার দাম মাত্র ২৪০ পাউন্ড। ‘মাত্র’ বলার কারণটা বুঝতে পারবেন তুলনায় অনেক কম বিখ্যাত আরেক ফুটবলারের বুটের দাম শুনলে। ১৫ লাখ ডলার (প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা)! কার বুট, জানেন? জাপানের সাবেক অধিনায়ক হিদেতোশি নাকাতার। এটা অবশ্য নাকাতার বুটের কেনা দাম নয়, বিক্রয়মূল্য। গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে যে বুট জোড়া পরে খেলেছিলেন নাকাতা, সেটি সম্প্রতি নিলামে তুলেছেন। তারই এই দাম উঠেছে। এত দাম ওঠার কারণও আছে। টাকাটা যে হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দান করবেন নাকাতা। ওয়েবসাইট।রানাতুঙ্গার প্রশ্নক্রিকেটার থেকে রাজনীতিক হওয়ার উদাহরণ ইমরান খান আছেন। আছেন সনাত্ জয়াসুরিয়ার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও। তাহলে জয়াসুরিয়া রাজনীতি করলে দোষ কী? রানাতুঙ্গাও যে তাঁকে সমালোচনা তীরে বিদ্ধ করছেন। জয়াসুরিয়ার দোষ একটাই—ক্রিকেট না ছেড়েই রাজনীতির মাঠে নেমে পড়েছেন এই শ্রীলঙ্কান ওপেনার। এপ্রিলের ৮ তারিখ শ্রীলঙ্কার সংসদ নির্বাচন। সরকারি দলের হয়ে নিজের শহর মাতারা থেকে সেই নির্বাচনে দাঁড়াবেন জয়াসুরিয়া। খবরটা শুনে খুবই বিরক্ত রানাতুঙ্গা, ‘এমন হলে তো জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়েরা রাজনীতি করতে সরকারি দলে যোগ দেবে, যাতে দলে ঢোকার সুযোগ পায়।’ এএফপি।