অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিভীষণ’ ফার্গুসনযুক্তরাষ্ট্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে। এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবেন, যুক্তরাষ্ট্রের কোচ বব ব্র্যাডলিকে নাকি এমন আশ্বাসই দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। ফার্গুসন দরদি মানুষ। অন্যের উপকার করতে, ফুটবল নিয়ে কাজ করতেই তাঁর আনন্দ। তা বলে সারাটা বছর যেখানকার জল-হাওয়া গায়ে মাখেন, বাতাসে শ্বাস-প্রশ্বাস নেন; সেই ইংল্যান্ডের প্রতিপক্ষকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন! ঘরের শত্রু বিভীষণ নাকি? ফার্গুসন অবশ্য এতে আপত্তি করতে পারেন। কারণ ফার্গুসন তো ইংল্যান্ডের ঘরের ছেলে নন, তিনি স্কটিশ। আর বিভীষণ তো শত্রুতা করেছিলেন গোপনে, ফার্গুসন তো আর না জানিয়ে করছেন না কাজটা! ওয়েবসাইট। নীতিবাগীশজন টেরির ওপর রাগটা কমছেই না ওয়েইন ব্রিজের ম্যানচেস্টার সিটি-সতীর্থ কার্লোস তেভেজের। মাঠের প্রতিশোধ গত শনিবারই নেওয়া হয়েছে চেলসিকে ৪-২ গোলে হারিয়ে। কিন্তু তেভেজ এখনো রাগে গজরাচ্ছেন! এবার টেরির দিকে কথার বাণ ছুড়ে দিলেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার। ‘এটা ভুল। টেরি ব্রিজের সঙ্গে যা করেছে সেটা নীতিবিবর্জিত’—কার্লোস তেভেজ ব্রিজের সাবেক বান্ধবীর সঙ্গে টেরির গোপন প্রণয়কে এভাবেই দেখছেন। এটা যদি তেভেজের পাড়ায় ঘটত তাহলে টেরির ফুটবল খেলাই বন্ধ হয়ে যেত! কারণ, তাঁর সঙ্গে পা জোড়াই থাকত না, ‘আপনি যদি আমার প্রতিবেশী হতেন তাহলে তো আপনার পা-ই থাকত না! অথবা আপনি আর বেঁচে নাও থাকতে পারতেন!’ ওয়েবসাইট।এখন ক্যাডিও হাতি কাদায় পড়লে নাকি পিঁপড়ে এসেও কামড় দেয়। টাইগার উডসের অবস্থাটা কি তা-ই হলো! তাঁর গোপন প্রেমের কথা জানাজানি হওয়ার পর কতজন কত কথা যে বলেছে! শেষ পর্যন্ত উডসের এই প্রেম নিয়ে টিপ্পনি কাটলেন তাঁর ক্যাডি স্টিভ উইলিয়ামসও। এগারো বছর ধরে উডসের সঙ্গে আছেন এই নিউজিল্যান্ডার। নিজেকে উডসের বন্ধু বলেও দাবি করছেন। কিন্তু তাঁর গোপন এই প্রেমের কথা নাকি ঘুণাক্ষরেও জানতেন না উইলিয়ামস। জানলে আগেই সব ফাঁস করে দিতেন বলে সম্প্রতি নিউজিল্যান্ডের বাণিজ্যিক টেলিভিশন টিভি-থ্রিকে বলেছেন। উডসের এই কাণ্ডকীর্তিতে তাঁর মেজাজটা খুব গরম। সত্যি তো? কারণ, মেজাজ গরম হলেও উডসকে যে এখনো ছেড়ে যাননি এই উইলিয়ামস! ওয়েবসাইট।