অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভগ্নহূদয়শুধু শরীরে নয়, হূদয়েও চোট নিয়ে মাঠের বাইরে আছেন অ্যাশলি কোল। ইনজুরি আগামী বিশ্বকাপে তাঁকে খেলতে দেবে কি না, এ নিয়ে যতটা অনিশ্চয়তা আছে, তার চেয়েও বেশি অনিশ্চয়তা, কোলের জীবনে আবারও ফিরবেন কি না স্ত্রী শেরিল। জন টেরির পর কোলেরও পরকীয়ার খবর ফাঁস হয়ে যাওয়ার পর শেরিলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর। অথচ টেরি দিব্যি সুখের সংসার করছেন! ভুলের জন্য অনুতপ্ত কোল শেরিলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আবারও এক ছাদের নিচে বসবাসের অনুরোধ জানিয়েছেন। ওদিকে চেলসি মালিক রোমান আব্রামোভিচ নিজের খরচে কোলের জন্য মনোচিকিত্সার ব্যবস্থা করেছেন। কিন্তু ভগ্নহূদয় কোলের জন্য আসল দাওয়াই তো শেরিলই। ওয়েবসাইট।বিশ্বকাপের দোহাইপ্রীতি ম্যাচে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়নি চীন। চায়নি বলেই পর্তুগালের সঙ্গে গত ম্যাচটায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সে রকম চ্যালেঞ্জ করা হয়নি। পাছে রোনালদো আবার চোট-টোট পেয়ে বসেন! গত বিশ্বকাপের আগে এমনই এক প্রীতি ম্যাচে ফ্রান্সের স্ট্রাইকার জিব্রিল সিসের পা ভেঙে ফেলেছিল চীনের এক খেলোয়াড়। সিসের আর বিশ্বকাপেই খেলা হয়নি। ‘পর্তুগিজ দলে অনেক তারকা, বিশেষ করে রোনালদো। আমরা সিসে ট্র্যাজেডির পুনরাবৃত্তি চাইনি। আমাদের দোষে রোনালদো বিশ্বকাপে খেলতে না পারুন, এ আমরা মোটেও চাইনি’—ইচ্ছে করেই একটু ছাড় দেওয়া হয়েছে জানিয়ে বলেছেন চীনের কোচ গাও হংবো। ওয়েবসাইট।ভনের প্রস্তাবমাইকেল ভন প্রস্তাব করেছেন, দক্ষিণ আফ্রিকান কোনো ক্রিকেটারকেই যেন ইংল্যান্ড দলে খেলতে দেওয়া না হয়! অথচ ইংল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস জন্মেছেন দক্ষিণ আফ্রিকায়। কেভিন পিটারসেন, ম্যাট প্রিয়র আর জোনাথন ট্রটও তা-ই। কাল সেঞ্চুরি করে ফেলা ক্রেইগ কিসওয়েটারও! ‘জোনাথন ট্রট আর কিসওয়েটারকে নিয়ে আমার আপত্তি আছে, ওঁরা দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছে। ট্রট তো ওদের ‘এ’ দলেও খেলেছে’—বলেছেন ভন। এঁদের পথ অনুসরণ করে ঝাঁকে ঝাঁকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার চলে আসবে বলে ধারণা ভনের। ওয়েবসাইট।