অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিন বোল্ডপারলে তাঁকে মহারাষ্ট্রের অবাঞ্ছিত নাগরিক ঘোষণা করে দিত শিবসেনারা। শচীন টেন্ডুলকারের ‘মুম্বাই সবার জন্য’ মন্তব্যটার প্রতিবাদে সে কী উল্লম্ফন ভারতের ডানপন্থী এই কট্টর রাজনৈতিক দলটির। সেই শিবসেনারাই এখন মাথা নুয়ে কুর্নিশ করছে টেন্ডুলকারকে। সুযোগ বুঝে পাল্টি মারা যে ঝানু রাজনীতিবিদের বড় গুণ! শিবসেনার মুখপত্র সামনায় টেন্ডুলকারের কড়া সমালোচনা করে একের পর এক জ্বালাময়ী লেখা লিখেছিলেন যিনি, সেই বাল ঠাকরে এখন টেন্ডুলকারকে ভারতরত্ন দেওয়া উচিত কি না সে প্রসঙ্গে বলছেন, ‘ভারতের শত কোটি লোক এরই মধ্যে শচীনকে ভারতের রত্ন হিসেবে মর্যাদা দিয়েছে।’ শুধু তা-ই নয়, মহারাষ্ট্রের মহানায়ক শিবাজির সঙ্গেও তুলনা করেছেন ঠাকরে। একেই বুঝি বলে পলিটিক্স! ওয়েবসাইট।হাওয়ার্ডবিরোধীএকজন সঙ্গী পেয়ে গেলেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান স্পিনারের মতো তিনিও খুশি হতে পারছেন না জন হাওয়ার্ড আইসিসির ভাবী সভাপতি নির্বাচিত হওয়ায়। ভদ্রলোকের নাম নিল গিলেস্পি। নাম শুনে আন্দাজ করে নিতে পারেন, তিনি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পির বাবা। এর চেয়েও বড় পরিচয়, তিনি অস্ট্রেলিয়ার আদিবাসীদের নেতা। হাওয়ার্ড প্রধানমন্ত্রী থাকার সময় ‘বর্ণবাদী’ ছিলেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রচারণা শুরু করেছেন গিলেস্পি সিনিয়র। নিল আশাবাদী, ভারতসহ আইসিসির অন্য গুরুত্বপূর্ণ সদস্যদের তিনি বোঝাতে পারবেন, হাওয়ার্ডকে আইসিসি সভাপতি না করাই ভালো। ‘আদিবাসীদের বিরুদ্ধে তাঁর যে অবস্থান, তাতে আমি আশাবাদী, অশ্বেতাঙ্গ সংখ্যাগুরুদের খেলা ক্রিকেটের প্রধান হিসেবে তিনি যে যোগ্য নন, এটি সবাই বুঝবেন। আমি প্রধান ক্রিকেটখেলুড়ে দেশগুলোকে চিঠিও লিখেছি।’ ওয়েবসাইট।ফাউল করে জেলেগুরুতর ফাউল করলে হলুদ কার্ড দেখতে হয়। অপরাধের মাত্রা আরও বেশি হলে লাল কার্ড। আরও বেশি হলে কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু ইংলিশ ফুটবলার মার্ক চ্যাপম্যান সবকিছুই ছাপিয়ে গেছেন। কারণ প্রতিপক্ষের খেলোয়াড়কে এমন ফাউল করেছিলেন, বেচারার ক্যারিয়ারটাই ধ্বংস হতে বসেছে। আর তাই চ্যাপম্যানকে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে ছয় মাসের জেল! গত বছর রাগবি অ্যান্ড ডিস্ট্রিক্ট সানডে লিগে চ্যাপম্যানের দল লং লফোর্ড মুখোমুখি হয়েছিল হুইলট্যাপার্সের। খেলা শেষের বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে প্রতিপক্ষের ডিফেন্ডার টেরি জনসনকে মারাত্মক ফাউল করে বসেন চ্যাপম্যান। ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি ওয়ারউইক ক্রাউন আদালতের বিচারক ছয় মাসের সাজা দিয়েছেন তাঁকে। ওয়েবসাইট।