অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যাপনক্রীড়া প্রতিবেদকচট্টগ্রামের কোনো ব্যাটসম্যান আউট হচ্ছেন আর সেটা উদ্যাপনে বিচিত্র নাচে মেতে উঠছেন রাজশাহীর ক্রিকেটাররা। বারবার একই রকম, শুধু নাচের মধ্যমণি যাচ্ছে বদলে। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের কোনো এক ক্লাব থেকে নাকি আইডিয়াটা ধার করেছেন রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদ, ‘টেলিভিশনে নাচটা দেখে আমার ভালো লেগে যায়। ভেবে দেখলাম এ রকম কিছু তো আমরাও করতে পারি! খুলনায় সেটা প্র্যাকটিসও করেছি সবাই মিলে। আগেই ঠিক করা ছিল, এই নাচটা আমরা ফাইনালের জন্য রেখে দেব।’ মাসুদদের বিশেষ এই নাচ কেবলই উইকেট ফেলার আনন্দে নয়, এর পেছনেও আছে সুনির্দিষ্ট পরিকল্পনা। যার কারণে উইকেট পাওয়ার সাফল্য, সেই বোলার বা ফিল্ডারকেই প্রথম শুরু করতে হয় নাচটা। তারপর ছন্দে ছন্দে বাকিরা যোগ দেন তাঁর সঙ্গে।গৃহবিলাস২০০৯ সালের অ্যালান বোর্ডার পদক জিতেছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে। জীবনেও এখন অনেক আলোর হাতছানি। প্রেমিকা ফক্স স্পোর্টসের উপস্থাপিকা লি ফারলংকে মে মাসে বিয়ে করে ঘর বাঁধার পরিকল্পনাী সেরে ফেলেছেন। ঘর বাঁধবেন, কিন্তু ঘরটাও তো জাঁকালো হওয়া চাই। তাই ৪০ মিলিয়ন ডলারে সিডনির অভিজাততম এলাকায় কিনে ফেললেন নতুন একটা বাড়ি। বুরেনিয়ার সৈকত এলাকার দোতলা বাড়িটিতে আছে অত্যাধুনিক সুইমিংপুল, জেটি, পন্টুন, উন্মুক্ত এলাকা—যেখান থেকে দেখা যায় পোর্ট হ্যাকিং নদীর সৌন্দর্য। শেন ওয়াটসনের প্রতিবেশীর তালিকাটা একটু দেখুন—গ্লেন ম্যাকগ্রা, ইয়ান থর্প এবং রাগবির এরিক গ্রোথের মতো তারকারা। ওয়েবসাইট।১৪ নম্বরডেভিড বেকহামের বিশেষ উল্কিপ্রীতি আছে, একথা অনেকেরই জানা। সম্প্রতি আরেকটি নতুন উল্কি যোগ হয়েছে তাঁর শরীরে। পঞ্চদশ শতাব্দীর শিল্পী ফ্রান্সেসকো ফ্রান্সিয়ার আঁকা প্রেমের দেবতা কিউপিড ও তাঁর স্ত্রী সাইকির ছবি। বেকহামের শরীরে এ নিয়ে মোট উল্কি হলো ১৪টি। বেকহাম বরাবরই বলে এসেছেন, উল্কিতে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্ররাই জায়গা পায়—সেখানে স্ত্রী ও সন্তানদের বাইরের বিষয় এল কেন? বেকহামের উত্তর জানা যায়নি। ওয়েবসাইট।