অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লেখোয়াড়’ আথারটনএকসময় ছিলেন খেলোয়াড়, এখনকার ভূমিকাটাকে বলা যায় ‘লেখোয়াড়’। মাইক আথারটন এখন খেলেন, তবে ব্যাটে-বলে নয়, সাবেক ইংলিশ ব্যাটসম্যান খেলেন শব্দ নিয়ে। ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে তো বটেই, কলম হাতেও তিনি যে দক্ষ খেলোয়াড়, তার প্রমাণ মিলল। যুক্তরাজ্যের বর্ষসেরা ক্রীড়া লেখক নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৯ সালের অ্যাশেজে ক্ষুরধার লেখনীই দ্য টাইমস-এর ক্রিকেট সংবাদদাতাকে যুক্তরাজ্যের ক্রীড়া সাংবাদিকদের এই সর্বোচ্চ পুরস্কার এনে দিল। সব খেলার সাংবাদিকদের মধ্যে সেরাদের বেছে নিয়ে এই পুরস্কার দেয় স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আথারটনের আনন্দটা দ্বিগুণ হচ্ছে। কারণ বর্ষসেরা ক্রীড়াবিষয়ক কলাম লেখকও নির্বাচিত হয়েছেন তিনি। ওয়েবসাইট।হঠাত্ ম্যারাডোনানিশুত রাত। এরই মধ্যে ঘুমজড়ানো কণ্ঠে একজনের তারস্বর চিত্কার, ‘চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন!’ এমন কাণ্ড কার পক্ষে করা সম্ভব? ডিয়েগো ম্যারাডোনা ছাড়া আর কে! কদিন আগে দল নিয়ে জার্মানি ঘুরে গেলেন। সেখানকার পত্রিকা বিল্ডকে ম্যারাডোনা জানিয়েছেন, প্রায়ই রাতে এভাবেই ঘুম ভেঙে যায় তাঁর। আবারও বিশ্বকাপে যাবেন, আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে—এই আকাঙ্ক্ষা তাঁর মগজের কোষে কোষে। ‘বিশ্বকাপে যাব—এ নিয়ে আমি ভীষণ উত্তেজিত। ঈশ্বর চাইলে আমরা আবারও চ্যাম্পিয়ন হব’—বিল্ডকে বলেছেন আর্জেন্টিনা কোচ। জার্মানি সম্পর্কে দু-চারটা ভালো কথা শুনতে চেয়েছিলেন ওই সাংবাদিক। কিন্তু ঠোঁটকাটা ম্যারাডোনার জবাব, ‘নাহ্, তোমাদের দলের এবার কোনো সুযোগ দেখছি না। ওদের পুরোপুরি বাতিল করে দেওয়া সম্ভব না। তবে ফেবারিটদের মধ্যে ওরা এবার নেই।’ ওয়েবসাইট।উডসের বদলশুধু প্রেমিকাই নয়, টাইগার উডস নাকি একের পর এক পাল্টেছেন মোবাইল ফোনের নম্বরও! গলফ তারকার ‘অজানা’ অধ্যায়ের ‘অতি গুরুত্বপূর্ণ’ এই তথ্য ফাঁস করেছেন তাঁরই সতীর্থ খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের একটি গলফ সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে মার্ক কালকাভেচ্চিয়া জানিয়েছেন, গত এক বছরেই কমপক্ষে পাঁচবার মোবাইল ফোনের নম্বর পাল্টেছেন উডস। ‘তখন তো আর এ নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। কিন্তু আবারও যখন ও ফোন নম্বর পাল্টাল, আমি বলেই বসলাম, আরে, তুমি যতবার ফোন নাম্বার পাল্টাচ্ছ, আমি তো ততবার আমার অন্তর্বাসই পাল্টাই না।’ ওয়েবসাইট।