অন্যকলাম
ফুটবল-বিজ্ঞানস্টিভেন জেরার্ডের কথাটায় যুক্তি আছে অবশ্যই। লিভারপুলের অধিনায়ক বলছেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি বিজ্ঞান! মার্সিসাইড বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বিজ্ঞান অনুষদের উদ্বোধন করতে গিয়ে এমনটাই বলেছেন এই ইংলিশ ফুটবলার, ‘বিশ্ববিদ্যালয়টিকে আমি ধন্যবাদ জানাই যুক্তরাজ্যের প্রথম ক্রীড়াবিজ্ঞান ডিগ্রি চালু করার জন্য। ফুটবল এবং বাকি খেলাগুলো এখন আর স্রেফ খেলা হিসেবে বিবেচনা করা হবে না। এখন থেকে এটি বিজ্ঞানের মর্যাদাও পাবে।’ খেলাধুলাকে বিজ্ঞানের পর্যায়ে তুলে আনতে বিশ্ববিদ্যালয়টি সব রকম প্রস্তুতি নিয়েছে। অত্যাধুনিক সব যন্ত্রপাতি, সরঞ্জামও থাকছে। ৮০০ জন শিক্ষার্থী এতে পড়াশোনার সুযোগ পাবে। ওয়েবসাইট।মেয়েদের আইপিএল!ঘটা করে নারী আন্দোলনের শতবর্ষ পূর্তি উদ্যাপন করা হলো। সম-অধিকার নিয়ে কতশত আলোচনা। আসলেই কি সমান অধিকার নিশ্চিত করা যাচ্ছে? অন্তত ক্রিকেটে এখনো পুরুষতান্ত্রিক মনোভাবই দেখতে পাচ্ছেন ইশা গুহ। আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে পুরুষ ক্রিকেটাররা দুই হাত ভরে টাকা কামাচ্ছেন, অথচ মেয়েদের ক্রিকেট এখনো ‘অংশগ্রহণই বড় কথা’ টাইপের হয়ে আছে। ইংল্যান্ডের মহিলা দলের এই মিডিয়াম পেসার গুহ তাই দাবি জানিয়েছেন, মেয়েদের জন্যও চালু করা হোক একটা আইপিএল, ‘মেয়েদের ক্রিকেটের জন্য এটা হবে দারুণ কিছু। মেয়েদের ক্রিকেটকে পেশাদার করে তুলতে এটি হবে মাইলফলক।’ ওয়েবসাইট।মেনোত্তির আপত্তিজার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতে ডিয়েগো ম্যারাডোনা স্বপ্ন দেখতে শুরু করেছেন। আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিততেই পারে—এটা এবার জোরেশোরেই বলতে শুরু করেছেন আর্জেন্টিনার কোচ। জার্মানির বিপক্ষে খেলা দেখে আশাবাদী হয়ে উঠেছেন ম্যারাডোনার কঠিন সমালোচকেরাও। ম্যারাডোনার সবচেয়ে বড় সমালোচক আটাত্তরে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি। জার্মানি ম্যাচ দেখে তিনিও বলেছেন, রক্ষণে ভালোই উন্নতি করেছে ম্যারাডোনার দল। তবে একটি বিষয়ে এখনো ঠিক সন্তুষ্ট নন মেনোত্তি। শিরোপা জয়ের হুঙ্কার ছাড়ার আগে ম্যারাডোনাকে পরিকল্পনা সাজানোয় মন দিতে বলেছেন তিনি। ওয়েবসাইট।