অন্যকলাম
পাওনা ফেরতবিয়ে করেছেন, তাতেও বিতর্ক! ঝুটঝামেলা ছাড়া বুঝি থাকতেই পারেন না মোহাম্মদ আসিফ। পাকিস্তানি এই পেসার তাঁর প্রেমিকা বীণা মালিককে বিয়ে না করে করেছেন হিনা নামের আরেকজনকে। বিয়ে তিনি করতেই পারেন। কিন্তু এরই মধ্যে বীণা দাবি করে বসলেন, আসিফের দুঃসময়ে তিনি বিশাল অঙ্কের টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা আসিফ ফেরত দিচ্ছেন না। সংবাদমাধ্যম সরব হওয়ায় আসিফের হুঁশ ফিরেছে। পাওনা টাকার একটা অংশ ফেরত দিয়েছেন বলে জানালেন টিভি তারকা বীণা, ‘ও আমাকে ৩৪ লাখ রুপির একটা ব্যাংক ড্রাফট দিয়েছে। কথা দিয়েছে, দুই সপ্তাহের মধ্যে বাকিটা ফেরত দেবে। আশা করি ও প্রতিশ্রুতি রাখবে। ওর কাছে আমি এখনো ১ কোটি ২০ লাখ রুপি পাই।’ প্রশ্ন হলো, আসিফ তাহলে কত টাকা ধার নিয়েছিলেন? ওয়েবসাইট। মাদ্রিদে হাহাকারঘোড়ার ডিমের দাম কত? অতিগুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছে স্পেনের এক পত্রিকা। উত্তরটাও তারাই দিয়েছে: ২৫০ মিলিয়ন ইউরো! ইঙ্গিত পরিষ্কার। রিয়াল মাদ্রিদ টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে ব্যর্থ হওয়ার পর ‘দ্বিতীয় গ্যালাকটিকোসের’ পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। মাদ্রিদের পত্রপত্রিকায় মাতম। কোথাও কোথাও ক্ষোভ। ‘বিপর্যয়’, ‘দুঃস্বপ্ন’, ‘ব্যর্থতা’...এসব শব্দই চোখে পড়ছে শিরোনামগুলোয়। মার্কা যেমন এক শব্দে শিরোনাম দিয়েছে: আউট! স্পেনের সর্বাধিক প্রচারিত দৈনিকটি আউট করে দিতে চায় রিয়ালের কোচকেও, ‘এবার সময় এসেছে তাঁর বিদায় নেওয়ার’। মার্কাতেই সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রিয়াল প্লে-মেকার কাকা, ‘সমর্থকদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাইতে পারি—ক্ষমা।’ ওয়েবসাইট।