অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমৃতবচনজর্জ বেস্টকেও ছাড়িয়ে গেলেন পিটার ক্রাউচ। না, ফুটবলীয় কীর্তিতে বেস্টই ‘বেস্ট’। ক্রাউচ আসলে বেস্টকে টপকে গেলেন ব্রিটিশ ক্রীড়াঙ্গনে সবচেয়ে হাস্যকর উক্তিতে। ফুটবলার না হলে কী হতেন? এই প্রশ্নের জবাবে টটেনহামের এই স্ট্রাইকার বলেছিলেন, ‘আ ভার্জিন’। এটাই জরিপে সবচেয়ে হাস্যকর উক্তি হিসেবে নির্বাচিত হয়েছে। দ্বিতীয় সেরা হয়েছে বেস্টের সেই ‘অমর’ উক্তি, ‘আমি মদ, পাখি, গাড়ির পেছনে অনেক টাকা খরচ করেছি, বাকি খরচগুলো ছিল অপচয়।’ ওয়াগদের ‘ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়ে তৃতীয় সেরা হয়েছেন ফ্যাবিও ক্যাপেলো। ওয়েবসাইট।বার্সার উল্লাসমাদ্রিদে যখন হাহাকার, বার্সেলোনায় উত্সব তো হবেই। রিয়াল মাদ্রিদ আরও একবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে হোঁচট খাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শিবিরে রীতিমতো উল্লাস। ক্লাব পরিচালক মাগদা ওরানিচ তো কোনো রাখঢাক না রেখে বলেই বসলেন, ‘একজন কাতালান হিসেবে ওদের পরাজয় সব সময়ই আমাদের আনন্দ দেয়।’ টাকা দিয়েই সব কেনা যায় না—এমন খোঁচাও দিয়ে রাখছেন তিনি। তবে লিওনেল মেসি কিন্তু সাবধান করে দিলেন সতীর্থদের। পোড়াবাড়ির উল্লাস দেখতে গিয়ে না আবার নিজেদের ঘরই পুড়ে যায়! ওয়েবসাইট।গলফের ভাঙনগলফের মতো এমন একটা নিরীহ-দর্শন খেলায় এত ভাঙাভাঙি লুকিয়ে ছিল কে জানত! গলফ-সম্রাট টাইগার উডস তাঁর বউয়ের মন ভাঙলেন। এতে তাঁর সংসার ভাঙার উপক্রম হলো। সংসারের নৌকাডুবি কোনোমতে ঠেকিয়েছেন। কিন্তু তাঁর ভাবমূর্তি তো ভেঙে খানখান। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে হোয়াইট হাউসের সাবেক এক প্রেসসচিবকে নিয়োগ দিয়েছেন উডস। এদিকে গলফ কিন্তু ভেঙেই চলেছে। নতুন করে আবার কার কী ভাঙল? অস্ট্রেলিয়ার এক ট্যাক্সি যাত্রীর মাথা! ট্যাক্সিতে করে সিডনির গলফ কোর্সের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই যাত্রী। এমন সময় খোলা জানালা দিয়ে একটা বল এসে লাগে তাঁর মাথায়। রক্তারক্তি কাণ্ড। হাসপাতালে নেওয়ার পর জানা গেছে, ওই মহিলার মাথা ফেটে গেছে! ওয়েবসাইট।