অন্যকলাম
সময়ের মূল্যমুম্বাই প্রতিনিধিএই বয়সে ‘সময়ের মূল্য’ রচনা নিশ্চয়ই আবারও পড়ার দরকার নেই সৌরভ গাঙ্গুলীর। তবে চাইলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মেয়ে সানার রচনার বই থেকে আরও একটা রচনা পড়ে নিতে পারে, ‘টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল...।’ মাত্র কয়েকটা মিনিটের দাম যে সাড়ে ১৩ লাখ টাকারও বেশি! ইয়ার্কি হচ্ছে না মোটেও। প্রথম ম্যাচে ডেকান চার্জার্সের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে শুরু করেছে কলকাতা। কিন্তু ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে অধিনায়ক সৌরভকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ওভার রেটের নিয়মকানুন আইপিএলে এতটাই কড়া, সৌরভের জরিমানার অঙ্কটা ২০ হাজার ডলার! কোরোনা কোরো নাক্রীড়াঙ্গনের তারকাদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। শনির দশা লেগেই আছে। কখন যে কার না কার কী কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়, বলা মুশকিল। তবে কারও সর্বনাশ কারও কারও জন্য হয়ে ওঠে পৌষ মাস। এই সময়টায় টু পাইস কামিয়ে নিচ্ছে অনেকে। এই ধান্ধা করেছিলেন ইতালির ফ্যাব্রিজিও কোরোনা নামের এক ব্যক্তি। এক পানশালার সামনে দাঁড়ানো জুভেন্টাস স্ট্রাইকার ডেভিড ত্রেজেগের ছবি তুলেছিলেন। এর পর থেকে শুরু ব্ল্যাকমেল। টাকা দাও নয়তো ছবি ফাঁস করে দেব। ত্রেজেগেও কম যান না। সাক্ষী-সাবুদ জোগাড় করে কোরোনার বিরুদ্ধে ঠুকে দিয়েছেন মামলা। ওই বেচারাকে এখন তিন বছর চার মাস জেল তো খাটতেই হবে, উল্টো ত্রেজেগেকে দিতে হবে ২৫ হাজার ইউরো! কোরোনা, এই ভুল আর কোরো না! এএফপি।