অন্যকলাম
ভুয়া রোনালদোফেসবুক অনেকের জন্যই এখন ‘ফাঁস’বুক। ফেসবুকের কারণে বিব্রতকর পরিস্থিতিতে ফেঁসেছেন এমন লোকের সংখ্যা কম নয়। এর বড় কারণ, ফেসবুকে তারকাদের ভুয়া আইডি। এখনো খোঁজ নিলে দেখা যাবে, মাইকেল জ্যাকসন নিয়মিত তাঁর ফেসবুকে হালনাগাদ ‘স্ট্যাটাস’ দিচ্ছেন, যদিও পপসম্রাট গত হয়েছেন বেশ কিছুদিন। ক্রীড়াঙ্গনের তারকারাও এই ফাঁদে। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ উইঙ্গারের একটি ফেসবুক আইডি ব্যবহার করা হচ্ছে মডেল-কন্যাদের ফাঁসাতে। ভুয়া রোনালদোর সঙ্গে দোস্তি পাতিয়ে একটুর জন্য পস্তাতে বসেছিলেন ‘বিগ ব্রাদার’জয়ী সোফি রিডও। ২০ বছর বয়সী এই তরুণী জানিয়েছেন, রোনালদোকে টোপ হিসেবে ব্যবহার করে ওই ব্যক্তি আরও কয়েকজন মডেলের পেছনে লেগেছেন। তাই সাবধান! ওয়েবসাইট।রিয়ালে কোন্দল!এ-ই হয়। দলের যখন দুঃসময় যায়, নানা গুঞ্জন ভাসে বাতাসে। রিয়াল মাদ্রিদ শিবিরের এখন সেই দশা। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের ফাটল ধরেছে—চাউর হয়েছে এমন খবর। কাকার সঙ্গেই নাকি সবচেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর কোণঠাসা হয়ে পড়া পেলেগ্রিনির। এই গুঞ্জনে হাওয়া দিয়েছে লিগে কালকের ম্যাচটায় কাকার অনুপস্থিতি। কাকাকে রাগ করে কালকের ম্যাচে বসিয়ে রেখেছেন বলে রিয়াল সূত্রে প্রকাশ। অবশ্য ক্লাবের পক্ষ থেকে এই গুজব উড়িয়ে দিয়ে বলা হয়েছে, ঊরুতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। কিন্তু যা রটে...কিছুটা সত্যি তো বটে। ওয়েবসাইট। জরিমানা উশুলপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তো ধনী হয়ে যাওয়ার কথা। খেলোয়াড়দের কাছ থেকে জরিমানা বাবদ হুট করে কোটিখানেক রুপি চলে আসছে তাদের কোষাগারে! গত কয়েকটি সফরে বকেয়া পড়ে থাকা খেলোয়াড়দের ম্যাচ ফি থেকে এই টাকা কেটে নেবে পিসিবি। খেলোয়াড়দের পক্ষ থেকে অবশ্য আবেদন করা হয়েছিল, জরিমানার অঙ্কটা যেন কমানো হয়। কিন্তু তাতে কান দেয়নি বোর্ড। খেলোয়াড়েরা কিস্তিতে জরিমানা শোধ করার যে প্রস্তাব দিয়েছিলেন, সেটাও নাকচ করা হয়েছে। টাকা না দিয়ে তাই পার পাচ্ছেন না আফ্রিদিরা। অবশ্য এও শোনা যাচ্ছে, শহীদ আফ্রিদির হাতেই নাকি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব তুলে দেবে পাকিস্তান। এখন আফ্রিদি না আবার বেঁকে বসেন! ওয়েবসাইট।