অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রের প্রত্যাশাপিতা-পুত্রের সম্পর্ক একসময় ছিল অম্লমধুর। এখন অবশ্য উষ্ণই। ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা যেমন বাবার দুঃসময়েও সব সময় সমর্থন দিয়ে এসেছেন। আর্জেন্টিনার কঠিন সময়টাতে এই ইতালিয়ান ফুটবলার বলেছিলেন, তাঁর বাবার দল ঠিকই বিশ্বকাপের টিকিট পাবে। এবার সিনাগ্রার ভবিষ্যদ্বাণী, আর্জেন্টিনা জিতবে বিশ্বকাপ, ‘সম্ভাবনার কথা বিবেচনা করলে আর্জেন্টিনাই এখন সবচেয়ে শক্তিশালী দল। আক্রমণভাগে লিওনেল মেসি আর গঞ্জালো হিগুয়েইন আছে, যারা গোলের নিশ্চয়তা দেয়। অবশ্য ক্যাম্বিয়াসো, জানেত্তি, স্যামুয়েল আর ডিয়েগো মিলিতোর মতো খেলোয়াড়দের নেওয়া হচ্ছে না দেখে আমি বিস্মিত।’ বাবার প্রতি শুভকামনা জানিয়েছেন ২৩ বছর বয়সী, ‘আশা করি, আমার বাবা ভালোই করবে, না হলে দক্ষিণ আমেরিকান সংবাদমাধ্যম তাকে ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলবে।’ ওয়েবসাইট।আলোকচিত্রী কুম্বলেমুম্বাই থেকে প্রতিনিধি  পেশায় ইঞ্জিনিয়ার। খেলেন ক্রিকেট। ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন। বিশ্বের অন্যতম সফল বোলার। এতসব গুণের পাশাপাশি আরও একটি গুণ লুকিয়ে রেখেছিলেন অনিল কুম্বলে। টেস্টে ৬১৯ উইকেটের মালিক কিন্তু ভালো আলোকচিত্রীও। বিশেষ করে বন্য প্রাণী, পশুপাখির ওপর তোলা তাঁর ছবির সংখ্যা প্রচুর। এ ছাড়া অন্য ছবি তো আছেই। যেখানেই গেছেন সেখানেই গলায় ক্যামেরা নিয়ে হাজির কুম্বলে। তাঁর তোলা সেসব ছবি নিয়েই অনিল কুম্বলে এবার একটি বই প্রকাশ করেছেন। নাম ওয়াইড অ্যাঙ্গেল। দাম পাঁচ হাজার ৯০০ রুপি। বইটির মোড়ক উন্মোচন করেছেন বন্ধু শেন ওয়ার্ন। বই দেখে তাজ্জব রাজস্থান রয়্যালসের অধিনায়ক।কুড়িতে বুড়িবয়স মাত্র ২০ বছর। সময়টা তো ক্যারিয়ার শুরুর। এই বয়সেই কি না নিকোল ভাইদিসোভা নিয়ে নিলেন অবসর! তাঁর কোচ অ্যালেস কোডাট জানিয়েছেন, ‘ওর এজেন্ট গত সপ্তাহে আমাকে জানিয়েছে...ও আসলে টেনিসের ওপর বিরক্ত। কারণটা বোঝা-ই যায়, খুব কম বয়সে ক্যারিয়ার শুরু করেছিল ও।’ মাত্র ১৪ বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন ভাইদিসোভা। ১৫ বছর বয়সে প্রথম ডব্লুটিএ টুর্নামেন্ট জিতে উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েছিলেন। ২০০৭ সালে ওঠেন মেয়েদের র্যাঙ্কিংয়ের সাতে। কিন্তু এর পর থেকেই পতন। নামতে নামতে এখন ১৭৭! কোচ জানিয়েছেন, শিগগিরই প্রেমিক চেক টেনিস তারকা রাদেক স্তেপানেকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ভাইদিসোভা। এ কারণেই হয়তো টেনিসকে বলে দিলেন ‘গুডবাই’! এএফপি।