অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্থানের প্রেক্ষাপট‘আঙ্কেল, সেভ ইয়োর ওন লাইফ’। বুঝতেই পারছেন, ‘চাচা আপন প্রাণ বাঁচা’র কাঁচা অনুবাদ। তবে একেবারেই বৃথা চেষ্টাও নয় কিন্তু। হাজার হোক, ব্রেট লি তো আর বাংলা বোঝেন না। কিন্তু লির সঙ্গে এই প্রবাদের সম্পর্ক কী? সম্পর্কটা হলো লির আইপিএল থেকে প্রস্থানে। আগে জানা গিয়েছিল, কিংস ইলেভেন পাঞ্জাবের এই বোলার ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তবে এখন জানা গেল, শুধু ইনজুরিই একমাত্র কারণ নয়। কনুইতে ছোটখাটো কিছু সমস্যা আছে ঠিকই। কিন্তু সেটার চিকিত্সা তো ভারতেই করা সম্ভব হতো। এ থেকেই ধারণা করা হয়েছে, হয়তো অন্য কোনো কারণ আছে। অবশেষে লির ম্যানেজার নিল ম্যাক্সওয়েল দ্য এজ-এর কাছে স্বীকার করেছেন, আসলে সন্ত্রাসী হামলার ভয়েই ভারত ছেড়েছেন এই ফাস্ট বোলার! ওয়েবসাইট।শাস্তি যত্পরোনাস্তিকেউ মারা গেলে শোক প্রকাশ করা সভ্য সমাজের নিয়ম। কিন্তু সেই নিয়ম রক্ষা করতে গিয়ে বিপাকে পড়ে গেলেন ইতালির কয়েকজন ফুটবলার। ইতালির অপেশাদার দল সান লুকার ১৬ জন খেলোয়াড়কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে অষ্টম বিভাগের এই দলটার তিন পয়েন্ট, জরিমানা করা হয়েছে ৬০০ ইউরো। পুরোটাই না জেনে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে পাষণ্ড ঠাওরাবেন না। আসলে যাঁর জন্য এই শোক, আন্তোনিও পেল্লে আসলে একজন মাফিয়া। গত নভেম্বরে তাঁর মৃত্যুর পর কালো বাহুবন্ধনী বেঁধে খেলেছিল লুকার ফুটবলাররা। এ জন্যই শাস্তি। ওয়েবসাইট।মার্সেলোর প্রার্থনাএকবার ভেবে দেখুন, আপনারই আঙিনায় দাঁড়িয়ে আপনার শত্রুপক্ষ বিজয়ের উল্লাস করছে! উফ্ ভাবা যায়! যায় না বলেই তো মার্সেলো প্রাণপণ প্রার্থনা করছেন, এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যেন উঠতেই না পারে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এমন চাওয়ার পেছনের কারণটা হলো, চ্যাম্পিয়নস লিগের এবারের ফাইনালের ভেন্যু বার্নাব্যু। বার্সেলোনা যদি এবার ফাইনালে ওঠে, আর শিরোপাও জিতে যায়, রিয়ালের ঘরের মাঠে মেসি-জাভি-ইনিয়েস্তাদের উল্লাস দেখতে হবে দর্শক হয়ে। ‘আমরা যদি ফাইনালে থাকতাম, তাহলে আমিই চাইতাম প্রতিপক্ষ হিসেবে যেন বার্সেলোনা থাকে। কিন্তু যেহেতু আমরা আর টুর্নামেন্টে নেই, আমি চাই, ওরাও যেন ফাইনালে উঠতে না পারে’—২১ বছর বয়সীর সরল স্বীকারোক্তি। ওয়েবসাইট।