অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরামর্শকপরামর্শ—বিভিন্ন পত্রিকার পাতা খুললেই এমন একটা বিভাগ চোখে পড়বে আপনার। ওই বিভাগে প্রশ্ন করে ভালোবাসা বা আইনি সমস্যাসহ আরও অনেক কিছুরই সমাধান খুঁজতে পারেন আপনি। আন্দ্রেই আরশাভিনের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেও এমন একটি বিভাগ দেখতে পাবেন। সেখানে প্রায় সব ধরনের প্রশ্নেরই উত্তর দিচ্ছেন রুশ মিডফিল্ডার। ওই বিভাগে ‘মাঝে মাঝে নিজেকে খুব হীন মনে হয়, কী করে এর থেকে মুক্তি পেতে পারি’ অথবা ‘ভালোবাসা মানে কী’ ধরনের প্রশ্নের উত্তরও দিতে হচ্ছে আরশাভিনকে। অনেকেই বলছেন, বাস্তব থেকে তুলে আনা উদাহরণ থেকে পরামর্শগুলোও ভালোই দিচ্ছেন তিনি। বাহ্! ফুটবল ছেড়ে দেওয়ার পর পরামর্শক হিসেবেও টাকা কামাতে পারবেন আর্সেনাল তারকা! ওয়েবসাইট। তিনি একজন কিংযেসব কাণ্ডকীর্তি করে বেড়াচ্ছেন, নিজের ‘কিং’ নামটার জন্য লজ্জাই হওয়া উচিত তাঁর। লন্ডনের এক পানশালায় ২০ বছর বয়সী এক তরুণীকে লাঞ্ছিত করার দায়ে ১৮ মাসের কারাদণ্ড ভোগ করছেন। হাজতবাসকে প্রায় অভ্যাস বানিয়ে ফেলেছেন উইগান অ্যাথলেটিকের সাবেক স্ট্রাইকার। মারলন কিং আবারও খবর। কারণ জেলখানায় তাঁর কক্ষে তল্লাশি চালিয়ে সম্প্রতি কোকেন আর একটা মোবাইল ফোনের চার্জার উদ্ধার করেছে পুলিশ। ২৯ বছর বয়সী এই ফুটবলারকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারাগারে কীভাবে কোকেন সরবরাহ হলো, এটা নিয়েও চলছে তদন্ত। শাস্তির মাত্রাও বেড়ে যেতে পারে। উইগান জানিয়েছে, কোকেন নেওয়ার কলঙ্ক আছে এমন ফুটবলারকে কখনোই দলে ফেরাবে না তারা। ওয়েবসাইট।উডস আবার!মাঝখানে কয়েক দিন বিরতি নিয়ে আবারও পত্রপত্রিকায় টাইগার উডসের কাণ্ডকীর্তির খবর বেরোচ্ছে। গলফ তারকা স্বাভাবিক জীবনে ফিরেছেন, আগামী মাস থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক গলফেও ফেরার ঘোষণা দিয়েছেন ওমনি নতুন কাহিনি নিয়ে হাজির জসলিন জেমস নামের এক পর্নো অভিনেত্রী। উডসের পাঠানো ‘বিশেষ’ মুঠোফোন বার্তা জমিয়ে রেখেছেন তিনি। এখন সেসবই ছাড়া হবে ওয়েবসাইটে। শুধু উডসের এসএমএস নিয়েই ওই ওয়েবসাইট! যেখানে থাকবে উডসের পাঠানো এক হাজারেরও বেশি খুদেবার্তা! সবাইকে ‘সত্য’ জানানোর ‘মহতি’ উদ্যোগ নিয়েছেন বলেই দাবি করেছেন ৩২ বছর বয়সী জসলিন। তবে নিন্দুকদের দাবি, এ স্রেফ পয়সা কামানোর ফন্দি। ওদিকে উডসের বউ নাকি এসব ঘটনায় আবারও বেদনাহত হয়ে ছেড়ে গেছেন তাঁকে! ওয়েবসাইট।