অন্যকলাম
দাম তার...মাইকেল ক্লার্ক, লারা বিঙ্গলের মতোই কয়েক দিন ধরে আলোচনার শীর্ষে ৪.৭ ক্যারেটের হীরার আংটিটি। হবে না-ই বা কেন? ওটার দাম যে ২ লাখ ডলার! হা-হতোস্মি, এখন জানা যাচ্ছে, মোটেও না। ক্লার্ক আসলেই কত টাকা দিয়ে কিনেছিলেন কে জানে। তবে রয় কোহেন জানাচ্ছেন, ওই আংটির দাম ৫০ হাজার ডলারের বেশি না। কোহেনের কথাকে গুরুত্ব দিতেই হচ্ছে। কারণ ‘গোল্ড কোম্পানি অ্যান্ড দ্য ডায়মন্ড সার্টিফিকেশন ল্যাবরেটরি অব অস্ট্রেলিয়া’র প্রধান নির্বাহীকে বলা যায় গয়না-বিশেষজ্ঞ। তবে কি ২ লাখ ডলার দাম দিয়ে ঠকেছেন ক্লার্ক? নাকি ৫০ হাজার দিয়ে কিনেই বিঙ্গলকে খুশি করতে বাড়িয়ে বলেছেন আংটির দাম! ওয়েবসাইট।ক্ষমার দামতা হলে টাকাটাই আসল কথা, বাকি সব বাতুলতা! এতসব কাণ্ডের পরও এলিন কেন টাইগার উডসকে ছেড়ে যাননি—এই প্রশ্নের উত্তর পাওয়া গেল সানডে এক্সপ্রেস-এ। উডসের জীবন থেকে সরে না যাওয়ার বিনিময়ে ‘উপহার’ হিসেবে এলিন নাকি পেয়েছেন ১৫০ মিলিয়ন ডলার! এক ক্ষমার দামই প্রায় ১০৪০ কোটি টাকা! পত্রিকাটিকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উডসের সঙ্গে এ নিয়ে নাকি দরকষাকষি করেছেন খোদ এলিনের বোন জোসেফিন লনবর্গ। সঙ্গে ছিলেন একজন দুঁদে আইনজীবীও। প্রশ্ন হচ্ছে, উডস এত টাকা দিতে রাজি হলেন শুধু কি ভালোবাসার মানুষটিকে ধরে রাখতেই? নাকি এর পেছনেও কাজ করেছে অন্য কোনো কারণ! ওয়েবসাইট।বেকহাম যাচ্ছেনঅবশেষে পূরণ হতে যাচ্ছে ডেভিড বেকহামের স্বপ্ন। পুরোপুরি নয় বটে, আংশিক। আগামী বিশ্বকাপে তিনি যাচ্ছেন। ইংলিশ ফুটবলের অভিভাবক সংস্থা এফএ জানিয়েছে, সাবেক ইংলিশ অধিনায়ককে দলের ‘দূত’ হিসেবে আগামী বিশ্বকাপে পাঠানো হবে। এসি মিলানের হয়ে খেলার সময় অ্যাকিলিস ইনজুরিতে পড়েন বেকহাম। পায়ে অস্ত্রোপচারও করা হয়। ছয় মাস লাগবে এই চোট সেরে উঠতে। ফলাফল—চতুর্থ বিশ্বকাপ স্বপ্নের সলিল সমাধি। তবে এফএর এই সিদ্ধান্তের পর নিশ্চয়ই কিছুটা হলেও হূদয়ের বেদনা উপশম হবে তাঁর। ওয়েবসাইট।