অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিনহোর পরামর্শনেইমার ডা সিলভা কোথায় নাম লেখাবেন? চেলসি তাঁর জন্য পাগল হয়ে, হাঁ করে আছে ম্যানচেস্টার সিটিও। ব্রাজিলের এই নতুন বিস্ময়-বালক মুগ্ধ করেছে দুটি ক্লাবকেই। কিন্তু ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে এদের কেউই পাচ্ছে না। সান্তোসে তাঁর সতীর্থ রবিনহোর উপদেশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বিশ্বের অন্য যেকোনো ক্লাবে গেলেও নেইমারকে ইংল্যান্ডের চেলসি বা ম্যান সিটিতে না যেতে পরামর্শ দিয়েছেন রবিনহো। ম্যান সিটি তাহলে রবিনহোর কাছে আতঙ্কের নাম? হয়তো তা-ই। আর না হলে ম্যান সিটিতে পারফর্ম করতে না পারা রবিনহো সান্তোসে গিয়েই কেন ফর্মে ফিরবেন। আর নেইমারকেই কেন দেবেন অমন পরামর্শ! ওয়েবসাইট। মেসি-ডোনা বৈঠকআবারও শুরু হয়ে গেছে ম্যারাডোনার ছায়া লিওনেল মেসির মধ্যে খুঁজে পাওয়ার ‘প্রতিযোগিতা’। ছায়া-টায়া নয়; সশরীরেই মেসির সঙ্গে দেখা করলেন ম্যারাডোনা। আর্জেন্টিনা কোচ সম্প্রতি বার্সেলোনায় এসেছিলেন। উদ্দেশ্য, আগামী বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে দলের মূল ভরসার সঙ্গে সলাপরামর্শ করা। পরশু বার্সেলোনার একটি হোটেলে প্রায় দু ঘণ্টার মতো দুজনে বৈঠক করেছেন। এই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে সেটি অবশ্য জানা যায়নি। তবে অনুমান করে নিতে কষ্ট হয় না, মেসির কাছ থেকে ক্লাবের জার্সি গায়ে এই দুর্দান্ত পারফরম্যান্স আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়েও দেখতে চান ম্যারাডোনা। আরেকটা চাওয়া আছে ম্যারাডোনার। এই সময়টায় মেসি যেন হুট করে ইনজুরিতে না পড়েন। ওয়েবসাইট।বুদ্ধং শরণংকলুষিত জীবনটাকে সাফসুতরো করতে বুদ্ধের শরণ নিচ্ছেন টাইগার উডস। এই খবর তো পুরোনোই। নতুন খবর হলো, গলফ-সম্রাট ঠিক করেছেন, আজীবন বৌদ্ধ ধর্মের ব্রেসলেট পরে থাকবেন। ‘এটা বৌদ্ধ ধর্মের। এটা শক্তি জোগায় আর রক্ষা করে, এটিই এখন আমার ভীষণ দরকার’—ব্রেসলেট পরার কারণ ব্যাখ্যা করে বলেছেন উডস। অন্ধকার জীবনে পা বাড়ানোর পেছনে বৌদ্ধ ধর্ম থেকে সরে আসাটাই মূল কারণ মনে করছেন তিনি, ‘মূল মূল্যবোধের বিরুদ্ধাচরণ করা, এর থেকে সরে যাওয়ার কারণেই আমি জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ধ্যান করা ছেড়ে দিয়েছিলাম, বৌদ্ধ ধর্ম থেকে সরে এসেছিলাম। আর তাতেই আমার পতন।’ ওয়েবসাইট।