অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দালাই লামাওশচীনরা তো মাঠে আলো ছড়াচ্ছেনই। গ্যালারি আলো করে থাকছেন শাহরুখ-প্রীতি-শিল্পারা। আলোর কি আর অভাব আইপিএলের! সামান্য অপূর্ণতা যদি থেকে থাকে সেটা পূরণ করতেই বুঝি আইপিএলে পদধূলি দেবেন দালাই লামা। ভারতে নির্বাসিত তিব্বতের এই ধর্মগুরু আগামী ১৮ এপ্রিল শোভাবর্ধন করবেন নবনির্মিত হিল টাউন স্টেডিয়ামের কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের ম্যাচে। ম্যাচের আগে হবে বিশেষ অনুষ্ঠান। দালাই লামা তাতে থাকবেন। আইপিএল-জ্বরে গোটা ভারত কাঁপছে, সেটা কাঁপন ধরিয়েছে দালাই লামার মনেও। নিমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন! ধর্মশালা ভারতে নির্বাসিত তিব্বত সরকারের সদর দপ্তরও। এবার এখানে আইপিএলের দুটি ম্যাচ পড়েছে। ওয়েবসাইট।বিয়ার থেরাপিটেস্ট মানে আসলেই পরীক্ষা। আর সেই পরীক্ষাটা ওয়েলিংটনের অভিষেক টেস্টেই দিলেন রায়ান হ্যারিস। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বইছিল বাতাস। এ বছরে চার দিনের ম্যাচ খেলেছেন মাত্র একটি। পাঁচ দিনের ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই ছিল না। আর এই বাতাসের মধ্যে বল করাটা তো নতুন অভিজ্ঞতা। পানিশূন্যতার বিরুদ্ধে লড়ে পুরো ৫ দিন ফিট রাখতে জান বেরিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু কাজটা অস্ট্রেলিয়ান পেসার কীভাবে করলেন? বিয়ার খেয়ে, যাকে বলে বিয়ার থেরাপি। তবে মনে করবেন না সাইমন্ডসের মতো ওই জিনিসে তাঁর আসক্তি আছে। ‘বিয়ার খেয়েছি, তবে খুব বেশি না’—বলেছেন হ্যারিস। ওয়েবসাইট। উডস-ভক্ত নাদালকত মানুষ ছি ছি করল, কতজন চলতে চাইল পাশ কাটিয়ে। তবে ওসব তোয়াক্কা না করে টাইগার উডসের পাশে দাঁড়ালেন ক্রীড়াজগতের আরেক তারকা রাফায়েল নাদাল। উডসকে ছি ছি না করে তিনি বরং ধুয়ে দিলেন সংবাদমাধ্যমকে। উডসের ব্যক্তিগত জীবন নিয়ে এমন নাড়াচাড়া করা তাদের ঠিক হয়নি উল্লেখ করে স্প্যানিয়ার্ড টেনিস তারকা নাদাল বলেছেন, ‘তার ব্যক্তিজীবন একান্তই তার ব্যাপার, আর কারও নয়। আমি এখনো উডসকে শ্রদ্ধা করি, কারণ সে একজন উদাহরণ দেওয়ার মতো অ্যাথলেট।’ ওয়েবসাইট।