অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতিনের আশাপ্রধানমন্ত্রীরা খেলাধুলা নিয়ে যে কথা বলতে পারেন, তার সবচেয়ে বড় প্রমাণ দিয়ে গেছেন জন হাওয়ার্ড। ক্রিকেট নিয়ে নিজের প্রধানমন্ত্রীত্বকালে বিস্তর আগ্রহ দেখিয়েছেন। এখন আইসিসির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। ভ্লাদিমির পুতিনের ফিফা প্রেসিডেন্ট হওয়ার বাসনা নেই। তার পরও ইদানীং ফুটবল নিয়ে কথা বলছেন। কারণ অবশ্য মাঠের খেলা নয়, খেলা আয়োজন। ২০১৮ বিশ্বকাপ আয়োজন করতে চায় রাশিয়া। পুতিনের ধারণা, রাশিয়া সুযোগটা পেয়েও যাবে, ‘আমার ধারণা, এই প্রতিযোগিতার আয়োজনভার পাওয়ার ভালো সুযোগ আছে আমাদের দেশের।’ সুযোগ পেতে নিজেদের করনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে প্রতিশ্রুতিতেই শুধু কাজ হবে না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জাপান, নেদারল্যান্ড/বেলজিয়াম, মেক্সিকো এবং স্পেন/পর্তুগালও আছে বিশ্বকাপ আয়োজনের প্রতিযোগিতায়। শুধু কথায় সবাইকে হারানো সম্ভব নয়। এএফপি।সত্যিকারের খেলারুপালি পর্দায় তাঁর হাতে ভিলেনরা প্রায়ই পর্যুদস্ত হয়। কোনো খেলাধুলায় নামলে নায়ক হিসেবে অজিত কুমারেরই জেতার কথা। কিন্তু এবার পরিচালকের সহায়তা ছাড়াই প্রতিযোগিতায় নামছেন এই তামিল অভিনেতা। অংশ নিচ্ছেন তিনি ২০১০ ফর্মুলা-টু চ্যাম্পিয়নশিপে। অজিত কুমার অবশ্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত কার রেসিং করে আসছেন। ২০০৩ সালে ফর্মুলা-বিএমডব্লু এশিয়া চ্যাম্পিয়নশিপে অভিষেক হয়েছিল তাঁর। সেবার ষষ্ঠ হয়েছিলেন। এর পর ২০০৪ সালে কোরিয়ান ফর্মুলা বিএমডব্লুতে চতুর্থ হয়েছিলেন। এবার ফর্মুলা-টুতে আরও ভালো কিছু করে দেখানোর আশা করছেন। সেটা পারুন আর নাই পারুন, ভারতের আরও একজন এফ-টু রেসার তো বাড়ল। অজিত কুমারের আগে আরমান ইব্রাহিম ও পার্থিব সুরেশওয়ারান অংশ নিয়েছেন এফ-টুতে। ওয়েবসাইট।