অন্যকলাম
মোদি বনাম কেয়ার্নসবিশ্বের ক্ষমতাধর ক্রিকেট সংগঠকদের একজন লোলিত মোদি। তবে কোনো ক্ষমতাই হয়তো তাঁকে আদালতে যাওয়া থেকে বাঁচাতে পারবে না। মোদিকে আদালতে তুলতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস কেয়ার্নস। গত জানুয়ারি মাসে কেয়ার্নসের বিরুদ্ধে আইসিএলে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছিলেন মোদি। আর তা ফলাও করে ছাপা হয়েছিল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোতে। ক্রিকইনফো এরই মধ্যে মানহানির ক্ষতিপূরণ হিসেবে অর্থ জরিমানা দিয়েছে কেয়ার্নসকে। এবার মিথ্যা অভিযোগে তাঁকে আইপিএলের নিলামে অযোগ্য ঘোষণা করায় মোদিকে আদালতে তোলার অভিযান কেয়ার্নসের। অমন মন্তব্য করে ক্রিকেট বিশ্বে কেয়ার্নসের ভাবমূর্তি যিনি নষ্ট করেছেন, তাঁকে এর ক্ষতিপূরণ তো দিতেই হবে—কেয়ার্নসের দাবিটা এ রকম। ওয়েবসাইট। হায় দাস্তি!ইজাজ বাট মনে হয় হাঁফ ছেড়ে বাঁচলেন। একটা ভয়ের পাথর নেমে গেল তাঁর বুক থেকে। জামশেদ দাস্তি আর তাঁর দিকে আঙুল তুলবেন না, চোখ রাঙিয়ে বলতেও পারবেন না, এই লোকটাকে তাড়াতে হবে। ক্রিকেটাররাও স্বস্তি পাবেন, হঠাৎ তাঁদের ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সামনে হাজির হতে হবে না। কারণ দাস্তিকেই যে চলে যেতে হচ্ছে। পাকিস্তানের এই সাংসদের বড় একটা ভুয়ামি ধরা পড়েছে। তাঁর শিক্ষা-সনদগুলো জাল প্রমাণিত হয়েছে। জাতীয় সংসদের ক্রীড়াবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান দাস্তি অনেক দিন থেকেই ক্রিকেট নিয়ে খবরদারি করছিলেন। কিন্তু নিয়তি তারওপর খবরদারি করল। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন, ‘দাস্তিকে অযোগ্য ঘোষণা করা হলো এবং নির্বাচন কমিশনে তিন দিনের মধ্যে তাঁকে নোটিশ দিতে বলা হয়েছে।’ এএফপি।