অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বাসা চাইভালোবাসা হারিয়েছেন আগেই। এবার বাসাও হারাতে চলেছেন লারা বিঙ্গল। বন্ডির সমুদ্রসৈকতের ধারে সংসার পেতেছিলেন যে অ্যাপার্টমেন্টে, সেটির মালিকানা মাইকেল ক্লার্কের দখলেই। শুধু বাড়ি নয়; গাড়িসহ যা কিছু কিনেছেন, এর কোনোটাই ক্লার্ক বিঙ্গলের নামে লিখেপড়ে দেননি। উল্টো তাঁকে নাকি বন্ডির বাসা ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। বাধ্য হয়ে নতুন বাসা খুঁজতে হচ্ছে এই অস্ট্রেলিয়ান মডেলকে। ম্যানেজার ম্যাক্স মার্কসনের সঙ্গে মিলে বেলেভ্যু হিলে একটি তিন বেডরুমের বাসাও নাকি দেখেছেন। দাম ২০ লাখ ডলার। ওয়েবসাইট। বালক চালকসবচেয়ে কম বয়সে ফর্মুলা ওয়ান জেতার বিশ্ব রেকর্ড তাঁর। লুইস হ্যামিল্টনের চেয়ে গাড়ি ভালো চালাতে আর কজনই বা জানেন! কিন্তু এই কথা অস্ট্রেলিয়ার পুলিশকে বোঝাবে কে? গতির ঝড় তোলাই যাঁর কাজ, সেই তাঁকেই মেলবোর্নের রাস্তায় ‘বালক রেসারের’ মতো বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে গাড়ি থামিয়ে জেরা করেছে পুলিশ। পরে এ জন্য ক্ষমাও চেয়ে নিতে হয় এই ২৫ বছর বয়সীকে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর অস্ট্রেলিয়া গ্রাঁ প্রিঁতে ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হলো হ্যামিল্টনকে। আসলে গতির নেশায় পেয়ে বসেছে তাঁকে। ওয়েবসাইট।তিন দিনেই!ডেভিড বেকহামের আর চিন্তা নেই, বিশ্বকাপে তিনি খেলতে পারবেন। শ্রীলঙ্কায় আধ্যাত্মিক আর আয়ুর্বেদিক চিকিৎসা নিলে তিন দিনেই নাকি ঠিক হয়ে যাবে তাঁর গোড়ালির ইনজুরি! অথচ এ জন্য বেকহামকে অন্তত চার মাস থাকতে হবে মাঠের বাইরে। বেকহামকে দ্রুত সারিয়ে তোলার চ্যালেঞ্জ নিচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে স্বয়ং। রাজাপক্ষের ব্যক্তিগত চিকিৎসক ইলিয়ান্থা লিন্ডসে হোয়াইটের হাতেই নাকি এই জাদু! ‘আমি তার চিকিৎসা করতে প্রস্তুত। খুব সহজেই চিকিৎসাটা সম্ভব এবং তিন দিনের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন’—হোয়াইটের কথায় বিস্মিত হওয়ার কিছু নেই। তাঁর চিকিৎসাসেবা নিয়েছেন শচীন টেন্ডুলকারও। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর এ জন্য তিনি রাজাপক্ষকে ধন্যবাদও দিয়েছেন। এএফপি।