অন্যকলাম
স্বস্তিদিনে দিনে যেন আরও তরুণ হচ্ছেন শচীন টেন্ডুলকার। রানের ক্ষুধা বাড়ছে। বিন্দুমাত্র ক্লান্তি নেই। বয়সকে হার মানাচ্ছেন অদম্য স্পৃহা দিয়ে। গত কয়েক বছরের অভিজ্ঞতার সঙ্গে এবারের আইপিএলেও শহীদ আফ্রিদির টেন্ডুলকার-দর্শন এমনই ‘ভয়ংকর’। তবে একটা জায়গায় ভীষণ স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান অধিনায়ক। শুধু তাঁর নয়, আফ্রিদি বলছেন, স্বস্তিটা নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া প্রতিপক্ষ সব দলের। কী সেই স্বস্তি? টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত দেখতে হবে না ভয়ংকর-দর্শন টেন্ডুলকার-ব্যাটিং, ‘দিনে দিনে আরও ভালো ব্যাটসম্যান হয়ে উঠছে টেন্ডুলকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি সে ভারতের হয়ে না খেলে, অন্য দলগুলোর জন্য সেটা হবে দারুণ।’ ওয়েবসাইট।শ্রমিক আর শিল্পীদেশে যখন বেকার সমস্যা প্রকট, তখন বিশ্বকাপ ঘিরে কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে সস্তা শ্রমে বাইরে থেকে বানিয়ে আনা হচ্ছে জিনিসপত্র। এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রতিবাদের ঝড় উঠেছে। এবার শ্রমিকদের কাতারে শামিল শিল্পীরাও! তাঁদের প্রতিবাদের কারণ; স্থানীয় শিল্পীদের অগ্রাহ্য করে শাকিরা, অ্যালিসিয়া কিজ আর ব্ল্যাক আইড পিজদের ডেকে আনা হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। শ্রমিক ইউনিয়নের মতোই ক্রিয়েটিভ ওয়ার্কার্স ইউনিয়নের মুখপাত্র, অভিনেতা মাবুথো সিথোলে বলেছেন, ‘আমেরিকানদের কাছে আমরা দ্বিতীয় সারির শিল্পী হিসেবে বিবেচিত হতে চাই না। বরং আমাদের শিল্পীরা তাঁদের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত।’ ওয়েবসাইট।গিল ক্ষুব্ধকৌশল-বিরতির নামে কৌশলে বিজ্ঞাপন প্রচার, ‘ছক্কা’র নাম পর্যন্ত পাল্টে ‘ডিএলএফ ম্যাক্সিমাম’ বানিয়ে ফেলা...যত দিক দিয়ে সম্ভব আইপিএল টাকা বানাচ্ছে। আর তাই ভারতের ক্রীড়ামন্ত্রী এম এস গিলের কাছে যখন সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, আইপিএলের খেলা দেখেন? মন্ত্রীর উত্তর, ‘খেলা কোথায়, এ তো ব্যবসা!’ খেলার নিয়মকানুন পাল্টে মঙ্গুজ ব্যাট নিয়ে আসা, বাউন্ডারির দূরত্ব কমিয়ে ফেলা—এসবও পছন্দ হচ্ছে না গিলের। ব্যঙ্গাত্মক সুরেই তিনি বলেছেন, ‘মঙ্গুজ (বেজি) ব্যাট তো দেখলাম। এবার আশা করি কোবরা (সাপ) ব্যাটও দেখব।’ ওয়েবসাইট।