অন্যকলাম
থ্রি-ডি ক্রিকেটঅস্কার বিজয়ী চলচ্চিত্র অ্যাভাটার-এর কল্যাণে থ্রি-ডি চলচ্চিত্র ব্যাপারটা ইদানীং খুব আলোচনায় আসছে। এবারও ক্রিকেটেও থ্রি-ডি! আগামী মাসেই ভারতীয় দর্শকেরা সিনেমা হলে ক্রিকেট ম্যাচের সরাসরি ত্রিমাত্রিক সম্প্রচার দেখতে পাবেন। বুঝতেই পারছেন, এই ‘ক্রিকেট ম্যাচ’ মানে আইপিএল! আইপিএলের কমিশনার লোলিত মোদি জানিয়েছেন, দুটি সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ভারতের চারটি সিনেমা হলে থ্রি-ডি প্রযুক্তিতে সম্প্রচার করা হবে। আগামী আইপিএল আসরের সব ম্যাচই নাকি এমন থ্রি-ডি সম্প্রচার করা হবে। এত দিন নাচ-গান-বিজ্ঞাপনবিরতি সবই ছিল, এবার থ্রি-ডি এল! এমনিতেই কি লোকজন আইপিএলকে ‘সিনেমা’ বলছেন! ওয়েবসাইট। ফের গাজ্জামাঝে বলেছিলেন, ভালো হয়ে যাবেন। কেউ কেউ নিশ্চয়ই বিশ্বাস করেছিলেন। কিন্তু স্বভাব যায় না মলে প্রবাদটাই আবার প্রমাণ করলেন পল গাসকোয়েন। আবার খবরে এসেছেন এবং সেটি যথারীতি মদ্যপানবিষয়ক। এবার মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে নর্থ ইয়র্কশায়ার পুলিশের কাছে ধরা পড়েছেন সাবেক ইংলিশ ফুটবলার। পুলিশ জানিয়েছে, ‘গাজ্জা’র সঙ্গে ওই গাড়িতে ৪০ বছর বয়সী আরেক ভদ্রলোক ছিলেন। আগামী ১৬ এপ্রিল গাসকোয়েনকে আদালতে তোলা হবে। এবার কাকে দোষ দেবেন গাজ্জা—সাবেক স্ত্রীকে? এএফপি।