অন্যকলাম
অভিযোগব্যতিক্রমী এক অভিযোগই তুললেন সেইডু কেইটা। বার্সেলোনার এই মিডফিল্ডারের অভিযোগ, রিয়াল মাদ্রিদকে ছাড় দিচ্ছে বাকি ক্লাবগুলো। ছাড় দেওয়ার টাটকা উদাহরণ হিসেবে টেনে আনলেন অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়ালের ম্যাচটিকে, ‘খেলাটি আমি দেখিনি। কারণ আমি জানতাম, রিয়ালই জিতবে। আমি ঠিক নিশ্চিত নই প্রতিপক্ষ দলগুলো রিয়ালের বিপক্ষে শতভাগ ঢেলে দিয়ে খেলে কি না।’ গেটাফের বিপক্ষে রিয়ালের ৪-২ গোলের জয়টা নিয়েও প্রশ্ন আছে কেইটার। গেটাফের কোচ রিয়ালের সাবেক খেলোয়াড় এই তথ্য মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘গেটাফের কোচ বলেছেন, তিনি চান মাদ্রিদ যেন শিরোপা জেতে। ম্যাচের আগের দিন এমন মন্তব্য মোটেও স্বাভাবিক নয়।’ রয়টার্স।পাশে নেইটেনিসের গ্যালারিতে মিরকা যেমন, গলফে তেমনি এলিন উডস। টাইগার যেখানেই খেলুন, এলিনের সরব উপস্থিতি চোখে পড়তই। কিন্তু স্বামীকে সব সময় আগলে রেখে লাভ হলো কী? দিব্যি তো ডজনখানেক প্রেম করে বেড়ালেন, প্রতিষ্ঠিত করে দিলেন—বনের রাজা বাঘ আর প্রেমের রাজা টাইগার! এলিন তাই ঠিক করেছেন, পারলে আর খেলা দেখতেই যাবেন না। আগামী মাসে মাস্টার্স দিয়ে উডসের প্রত্যাবর্তন হচ্ছে। গলফের এক নম্বর তারকা চেয়েছিলেন, এলিনও যেন মাঠে থাকেন। কিন্তু সুইডেনে নিজের বাপের বাড়িতে যাওয়াই বেশি জরুরি মনে হয়েছে এলিনের কাছে! ওয়েবসাইট।ভক্তির নমুনা!কুকুরের প্রভুভক্তির খুব সুনাম। কিন্তু ভক্তিরও তো একটা সীমা আছে। ভালোবাসা প্রকাশ করতে কামড়ে দিতে হবে মুখে! তাও আবার যেনতেন কেউ নন, কামড়ের শিকার খোদ ডিয়েগো ম্যারাডোনা! তাঁর পোষা কুকুরগুলোর একটিই এই কাণ্ড করেছে। মুখে ক্ষত নিয়ে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল ম্যারাডোনাকে। অস্ত্রোপচারও করাতে হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বান্ধবীসহ লস অ্যাক্রস হাসপাতালে যখন ম্যারাডোনা আসেন, তখনো তাঁর মুখের পাশে রক্ত ঝরছিল। ক্ষত অবশ্য গুরুতর কিছু নয়। কালই বাসায় ফিরে যাওয়ার কথা তাঁর। ওই কুকুরের কপালে কী আছে, কে জানে! রয়টার্স।