অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকি

এখনো দেনদরবার চলছে। লুইস সুয়ারেজ আর্সেনালে যাচ্ছেন কিনা সেটি জানা যাবে কয়েক দিনের মধ্যেই। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে সুয়ারেজ এখন ক্লাব ছাড়ার চিন্তা বাদ দিতে পারেন! এখনই কিছুই চূড়ান্ত হয়নি, এর আগেই একের পর এক হুমকি পাচ্ছেন টুইটারে। লিভারপুলের দুই সমর্থক টুইট করেছেন এই স্ট্রাইকার যেখানেই যান না কেন, তাঁদের হাত থেকে বাঁচতে পারবেন না। পুলিশ অবশ্য খেপা সমর্থকদের খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু আসল কাজটা করতে হবে সুয়ারেজকেই! ক্লাব ছাড়বেন, নাকি জান বাঁচাতে থেকে যাবেন অ্যানফিল্ডেই! ওয়েবসাইট।