অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভীষণঘরের শত্রু, না বিভীষণ নয়, এরিকসন! সভেন-গোরান এরিকসন। আইভরিকোস্টের দায়িত্ব নিয়েছেন দুদিন হলো। এরই মধ্যে ইংল্যান্ডের গত বিশ্বকাপের কোচ ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপে দেখা হলে ইংল্যান্ডের হাড়-মাংস জ্বালিয়ে খাবেন! ইংলিশ সমর্থকেরা খামোখা উত্তেজিত হবেন না। স্রেফ কথার কথা বলেছেন এরিকসন। বিশ্বকাপে আইভরিকোস্টের সঙ্গে ইংল্যান্ডের খেলা পড়ার সম্ভাবনা নেহাতই ক্ষীণ। সেই ক্ষীণ সম্ভাবনাতেই বসতি এরিকসনের, ‘যে প্রতিভা আমাদের আছে তাতে গ্রুপ পর্ব পেরিয়ে এগিয়ে আমরা যেতেই পারি। আর ইংল্যান্ডের সঙ্গে যদি দেখা হয়, সেটি হবে আমার জন্য স্বপ্নের এক ম্যাচ।’ ওয়েবসাইট। বিবর্তনফ্লাডলাইটের আলোয় টেস্ট ক্রিকেট আপাতত হচ্ছে না। তাই বলে ক্রিকেটের বিবর্তন থেমে নেই। নিত্যনতুন রঙের ছোপ পড়ছে এর গায়ে। আইপিএল, মঙ্গুজ ব্যাট, গোলাপি বল—কত কিছুই না যোগ হচ্ছে আধুনিক ক্রিকেটে! সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনের তো মনে হচ্ছে, ধীরে ধীরে নতুন এক যুগেই প্রবেশ করছে ক্রিকেট, ‘ক্রিকেটের জগত্টা এখন অনেক বেশি বর্ণময়। টেস্ট ক্রিকেট হলো চিরন্তন, তবে ক্রিকেটের অন্য সংস্করণগুলোতে যোগ হচ্ছে অনেক রঙ!’ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও হেইডেনও তো এই বদলের যাত্রী। মঙ্গুজ ব্যাটটা তো বিখ্যাত বানালেন তিনিই। ওয়েবসাইট।বেদনাহত বিঙ্গললারা বিঙ্গল যদি ভেবে থাকেন, তাঁর বিরহে ভেঙে পড়বেন মাইকেল ক্লার্ক, ঘুরবেন রুখু রুখু চেহারার দেবদাস হয়ে—মস্ত বড় ভুল করবেন। বরং দিব্যি মজা করে বেড়াচ্ছেন অস্ট্রেলীয় ক্রিকেটার। আগামীকাল তাঁর জন্মদিনটাও ধুমধাম হইহুল্লোড় করে পার করতে চান। আজকালের মধ্যে দেশে ফিরছেন ক্লার্ক। বেঁধে দেওয়া সময় অনুযায়ী এরই মধ্যে বিঙ্গলকে তাই ছেড়ে দিতে হয়েছে বন্ডাইয়ের অ্যাপার্টমেন্ট। ভালোবাসা এবং বাসা—দুটোই হারানো বেদনাহত বিঙ্গল এখন নতুন ঠিকানা গেড়েছেন বেলেভ্যু হিলে। বিরহের সবটুকু বুঝি বরাদ্দ শুধু তাঁরই জন্য! ওয়েবসাইট।