অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্বেষ!মুম্বাই প্রতিনিধি: পাকিস্তান শব্দটিতেই বড্ড অ্যালার্জি বাল ঠাকরের দল শিবসেনার। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করতে যাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, এটা কিছুতেই মেনে নিতে পারছে না ‘শিবসেনারা’। গতকাল মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার এক নারী বিধায়ক এ নিয়ে প্রশ্নও তুলেছেন। ওই বিধায়ক যুক্তি দেখান, একজন ভারতীয় নারী কোনো পাকিস্তানিকে বিয়ে করতে পারেন না। কেননা, অনেক ভারতীয় নারী পাকিস্তানে গিয়ে অত্যাচারের শিকার হয়েছেন এবং পরে ফিরেও এসেছেন। বিধানসভায় ওই বিধায়কের ওই অভিযোগকে কেউ অবশ্য পাত্তা দেননি। তবে তিনি পরে সানিয়ার পোস্টার ছিঁড়ে প্রতিবাদও জানিয়েছেন।বেকহাম তামাশাডেভিড বেকহাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে থাকছেন। তবে ইংল্যান্ড দলের সদস্য হয়ে না, এবার বিশ্বকাপে তাঁর পরিচয় হচ্ছে—অস্ট্রেলিয়া ফুটবল দলের সহকারী কোচ। ইনজুরিতে আপাতত মাঠের বাইরে থাকা বেকহাম এই পদে কাজ করতে রাজি হয়েছেন। এ ব্যাপারে তাঁর এবং তাঁর স্ত্রীর মন্তব্য ছাপা হয়েছে সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায়। খবর প্রচারিত হয়েছে এবিসি রেডিওতেও। এতেও বিশ্বাস করতে পারছেন না? থাক, বিশ্বাস করে কাজ নেই। পুরো ব্যাপারটা আসলে ‘এপ্রিল ফুল’ তামাশা। অস্ট্রেলিয়ার পত্রিকাটি ও রেডিও চ্যানেলটি মিলে ১ এপ্রিল সকাল থেকে এই ‘তামাশা’ করেছে। লোকজন এই ফাঁদে পড়ে খানিকটা বোকাও বনেছে। শেষ পর্যন্ত দুটি সংবাদমাধ্যমই অবশ্য জানিয়ে দিয়েছে আসল ঘটনা। ওয়েবসাইট। চুম্বনের ফলচুম্বনের প্রতিদান তাহলে এই? ডিয়েগো ম্যারাডোনার কুকুরের কাণ্ড বিস্তারিত জানা গেল এখন। আর্জেন্টিনা কোচ নাকি তাঁর সবচেয়ে প্রিয় বেলা নামের কুকুরটিকে ‘শুভরাত্রি’ বলতে গিয়ে চুমু দেন। প্রভুভক্ত কুকুরও পাল্টা ‘চুমু’ দিতেই এই বিপত্তি! ম্যারাডোনার চিকিত্সক জানিয়েছেন, ক্ষত ছিল গুরুতর। দশ দশটা সেলাই দিতে হয়েছে ঠোঁটের এক পাশে! ‘চিরশত্রু’ ম্যারাডোনার এমন বিব্রত অবস্থার পুরো ফায়দা নিতে ভোলেনি ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। খবরের শিরোনামটা সেই ‘হ্যান্ড অব গডের’ সঙ্গে মিলিয়ে দিয়ে তারা লিখেছে, ‘হাউন্ড অব গড’। হাউন্ড মানে যে শিকারি কুকুর, সেটি না বললেও চলছে! ওয়েবসাইট।