অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিশ আইরিশ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে আছে। ওই ম্যাচে ১৬ রান করে আউট হওয়াটাই বলা যায় তাঁর ক্যারিয়ার শেষ করে দিয়েছে। ভাগ্যের কী ফের, সেই আয়ারল্যান্ডের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন হামিশ মার্শাল। নিউজিল্যান্ডের হয়ে ১৩ টেস্ট আর ৬৬ ওয়ানডেতে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনে তাঁরও দায় আছে। কাউন্টিতে বিদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত না হওয়ার জন্য নিউজিল্যান্ডের আহ্বান বেশ কবার প্রত্যাখ্যান করেছেন। আইন অনুযায়ী ২০১১ সালের এপ্রিলের মধ্যে আইরিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এই ৩১ বছর বয়সী। মার্শালের ইচ্ছা, তখন খেলবেন আয়ারল্যান্ডের হয়ে। ওয়েবসাইটপেলেও ‘খেলবেন’আগামী বিশ্বকাপে খেলবেন পেলেও। না, ফুটবল দিয়ে নয়; ব্রাজিল কিংবদন্তি খেলবেন শব্দ নিয়ে। ২০১০ বিশ্বকাপে যে ভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্রাজিলের এসবিটি টিভির ভাষ্যকার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তাঁর। মূলত ব্রাজিল থেকে কাজ করবেন তিনি। ‘ওয়ান মিনিট উইথ পেলে’ নামের একটি অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে। ব্রাজিল আর স্পেনের ওপরও চোখ রাখবেন তিনি। চোখ কি আর্জেন্টিনার ওপরও থাকবে না! পেলে অবশ্য বললেন, শিরোপার দাবিদার হিসেবে ব্রাজিল আর স্পেনকেই দেখছেন। আর্জেন্টিনা দল হিসেবে শক্তিশালী হতে পারে, কিন্তু পেলের চোখে তাদের কোচ যে বড় দুর্বল! ওয়েবসাইট।