অন্যকলাম
দাদা, দাদুমাঝখানে কী দুঃসময়টাই না গেল সৌরভ গাঙ্গুলীর। নিন্দুকেরা পারলে ছিঁড়েখুঁড়ে খেয়ে ফেলে তাঁকে। কলকাতায় তো পোস্টারও টাঙানো হলো—‘দাদা এখন দাদু’। সেই পোস্টারে সৌরভকে বানানো হলো বৃদ্ধ, হাতে ব্যাটের বদলে ধরিয়ে দেওয়া হলো লাঠি! সমালোচনার জবাব মুখের বদলে ব্যাটেই দিয়েছেন সৌরভ, আগের ম্যাচে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। এদিকে কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা সৌরভকে অপমান করার প্রতিবাদ জানিয়েছেন কড়া ভাষায়। পিকে ব্যানার্জি, সুভাষ ভৌমিক, সুনীল গঙ্গোপাধ্যায়দের মতো ব্যক্তিরা একবাক্যেই বলেছেন, সৌরভের সঙ্গে যা করা হচ্ছে তা অন্যায়। ৪৮ ঘণ্টার মধ্যেই অবশ্য সৌরভ-বিরোধী পোস্টার অদৃশ্য হয়েছে কলকাতার দেয়াল থেকে। ওয়েবসাইট।সোয়ান গ্রেপ্তার!এক বছর ধরে ক্যারিয়ারের সুবর্ণ সময় যাচ্ছে গ্রায়েম সোয়ানের। চারটি টেস্টে ম্যাচসেরা হয়েছেন। টানা দুই সিরিজে হয়েছেন সেরা খেলোয়াড়। একের পর এক অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। এই যেমন পরশু ঘুরে আসতে হলো হাজতঘরেও! ইংলিশ স্পিনারের অপরাধ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আইনের চোখে সবাই যে সমান, সেটি আরও একবার বুঝিয়ে দিয়েছে নটিংহ্যামশায়ারের পুলিশ। ‘ওয়েস্ট ব্রিজফোর্ডের বায়রন রোডে একজন ৩১ বছর বয়সীকে গ্রেপ্তার করা হয়েছিল ২ এপ্রিল ভোর ৩টা ২৩ মিনিটে’—জানানো হয়েছে পুলিশের বিবৃতিতে। ওয়েবসাইট।