অন্যকলাম
ফের ছাদনাতলায়শোয়েব মালিক খবরটা জেনে সান্ত্বনা পেতে পারেন। তাঁর ‘দ্বিতীয়’ বিয়ে নিয়ে এত কথা হচ্ছে। অথচ এই সময়ে তৃতীয়বারের মতো বিয়ে করে ফেললেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। এবার বিয়ে করলেন তিনি অস্ট্রেলিয়ার ২৯ বছর বয়সী মেলানি ক্রুসারকে। ক্রুসারও খেলাধুলার জগতেরই মানুষ। ২০০৪ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাস্কেটবলে বৃত্তি পাওয়া ক্রুসার এখন সিডনির একটা ক্রীড়া বিপণন সংস্থার হয়ে কাজ করেন। সিডনিতেই তাঁর জাঁকাল বিয়ে হলো ৩৯ বছর বয়সী কেয়ার্নসের সঙ্গে। ফিটনেস-শৃঙ্খলা বিতর্কে আইসিএলের চুক্তি বাতিল হওয়া, সম্প্রতি লোলিত মোদির সঙ্গে বিতর্কে জড়ানো মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না কেয়ার্নসের। এবার ‘বৌভাগ্যে’ যদি সময় বদলায়! ওয়েবসাইট।ক্লাবের কাছেইবিশ্বকাপের স্বাগতিক মানেই ন্যূনতম দ্বিতীয় পর্বে খেলার ‘নিশ্চয়তা’। এবারই মনে হয় ব্যতিক্রম হবে, দক্ষিণ আফ্রিকা নিশ্চয়তা দিতে পারছে না। দ্বিতীয় পর্বে যেতে হলে গ্রুপে মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্সের মত বড় বড় দলের বিপক্ষে সাফল্য পেতে হবে। জাতীয় দল দূরে থাক, দক্ষিণ আফ্রিকা ক্লাব দলের সঙ্গেই আপাতত পেরে উঠছে না। ক্লাব অবশ্য ব্রাজিলের। বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে ব্রাজিলে থাকা দক্ষিণ আফ্রিকা সান্তোস ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে। তাও মূল দলের বিপক্ষে হারলে কথা ছিল। হেরেছে সান্তোসের অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বিপক্ষে। কোচ কার্লোস আলবার্তো পাহেইরাকে এখন অন্যভাবেই ভাবতে হবে! এএফপি।